মূল লেখায় যান

হেমন্ত আকাশে কালো মেঘ ,হেমন্ত বন্দনা।

সঞ্জয় মালাকারকবিতা১৯টি মন্তব্য

হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,,

এখনো যৌবনের শরীরর বেয়ে জীবন আসে,
এখনো ঋতুর পরিবর্তনে ঋতু আসে নতুন রূপে
হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,
আষাঢ়ে পূর্ণমা রাতে যৌবনে প্রেম ভালোবাসা বাসে!

এখনো শ্রাবণী আলোতে স্বপ্ন গুলো নাচে
ভাদ্রমাসে পাখিরা গান গায় আমার প্রিয়া’র কাছে,
ভাদ্র শেষে যখন আশ্বীন আসে, ঋতু তখন রং বদলায় আমার প্রিয়া’র হাতে!

এখনো রাত গুলো রঙিন জীবনে স্বপ্ন দেখায়
দিন গুলো যায় উড়ে সবুজ শাখায়,
মা বলতো শিশিরের দুব্বা ঘাসে যখন কুয়াসা প্রেম মিলায়,
আমি বলতাম হেমন্ত ফুল বাঁগিচায় প্রেমিকের মন রাঙায়!

এখনো প্রভাত আসে, শিশিরের কোল জুড়ে আসে
দিন গুলো যায় মেঘের মতো উড়ে,
এখনো স্বপ্ন আসে স্বপ্ন ভাঙ্গে,তবু রেখে যায়
স্মৃতির পাতায় ,
জীবনের সূর সবুজ গাছে দোল খায়।

এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে
প্রেম মোহিত হেমন্তের গানে।

সঞ্জয় মালাকার //
ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন ,

মোট পড়েছেনঃ ১৬১২জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. মা বলতো শিশিরের দুব্বা ঘাসে যখন কুয়াসা প্রেম মিলায়,
    আমি বলতাম হেমন্ত ফুল বাঁগিচায় প্রিমিকের মন রাঙায়! আরে বাহ্ দারুণ
    এ যেনো ঋতু নিয়ে নয়
    সদ্য প্রেমে পড়া প্রেমিক তার প্রেয়সীকে নিয়ে লিখতে বসেছে,,, অনবদ্য

  2. এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে,
    এখনো ঋতুর পরিবর্তনে ঋতু আসে..

    তাতো আসবেই। প্রকৃতি চলবে তার নিজস্ব নিয়ম-গতিতে। বিদায়ের অপূর্ণতা পূর্ণতা পাবে পরবর্তি আগমনে। হেমন্ত এসেছে শরতকে বিদায় দিয়ে, শীত এসে দখল করবে হেমন্তের বৈভব!

    শুভ কামনা দাদা 🌹🌹

  3. এখনো প্রভাত আসে, শিশিরের কোল জুড়ে আসে
    দিন গুলো যায় মেঘেন মতো উড়ে,
    এখনো স্বপ্ন আসে স্বপ্ন ভাঙ্গে,তবু রেখে যায়
    স্মৃতির পাতায় ,
    জীবনের সূর সবুজ গাছে দোল খায়।

    সত্যিই তাই। খুব সুন্দর হয়েছে।

  4. এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে
    প্রেম মোহিত হেমন্তের গানে।

    হৃদয়ে যদি ঋতূ থাকতো, আমি হেমন্ত টাকে বেঁধে রাখতাম।

    চমৎকার লিখেছেন ভাই,
    নৈসর্গিক হেমন্ত বন্দনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।