মূল লেখায় যান

হেমন্তের ক্ষণ-কাল

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

অনিন্দ্যের সাথে দেখা হয়েছিলো নিবেদিতার সেইই কবে। তবুও মুগ্ধতা ম্লান হয়না এতটুকুন! কি করে হবে! অনিন্দ্যের হাসি, মায়াভরা চোখ, আর এলোমেলো চুল যে সব সময় একই রকম থাকে। এক শরতে
খুব জল্পনা-কল্পনা শেষে এক হলো দুজনে।

হাসি
মুগ্ধতা
আবেদন
আলিঙ্গন
নিবেদন
সমর্পণে,
জানা হলো ভালোবাসা জন্মেছে জন্ম-জন্মান্তরে। এক চোখ হতে আরেক চোখের দুরুত্বে, নিঃস্বাস হতে প্রশ্বাস অতিবাহিত ক্ষণ-কালে কাছাকাছি রবে তারা দুজন দুজনার হয়ে।

অতঃপর ঠিক হলো,আসছে হেমন্তে তারা হেমন্তের ধুসরিত পথে একসাথে হাটবে হাত ধরে। উদাসী হাওয়ায় নিবেদিতার উড়ন্ত চুলে বেধে দিবে শক্ত বিনুনি। সবাইতো খোঁপা বাধে। অনিন্দ্য নাহয় নিবেদিতার চুলে বেনী করবে। কাশফুলের মালা গেঁথে পরিয়ে দিবে গলায়।

ভালোবাসা নয়তো একা থাকা,
একাকী প্রহরে আধবোজা চোখে
নিরন্তর প্রেমের স্বপ্ন-আঁকা ;
একাতো নয় একলা রাখা,
নিরবতার আষ্টেপৃষ্ঠে উষ্ণতার চাঁদরে ঢাকা।

* আমাদের প্রেমের পূর্নাঙ্গ কবিতা লিখছি মনের আখরে। অ-কবিতায় লেখা থাকুক আমাদের ক্ষণ-কাল 🙂

মোট পড়েছেনঃ ১৮৯৭জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. হেমন্তের আগমনে সকলের অপূর্ণ ইচ্ছেরা পূর্ণতা পাক। হাসি
    মুগ্ধতা
    আবেদন
    আলিঙ্গন
    নিবেদন
    সমর্পণে সকল কামনা বাসনারা জেগে উঠুক নিত্য নতুন ছন্দে, আনন্দে। মনের আখরের কবিতা ভেসে উঠুক সোনেলার সোনালি পাতায়।

    শুভকামনা রইলো আপু।

  2. শরৎ হেমন্ত একাকার!
    মন দিয়ে পড়তে হবে। ভালুবাসা যেখানে জেরবার।

    প্রত্যহের লেখা চালু করলেন দেখে পাঠক আনন্দিত,
    যদিও আগেও লিখেছেন দারুন সব কাব্য।

  3. দেশের হেমন্তকে আমার খুব শান্ত ঋতু বলে মনে হয়। অনিন্দ্য আর নিবেদিতার ভালোবাসাবাসির ঋতু । আর এখানে, এই বিদেশ বিভূইয়ে হেমন্ত এক বিষন্ন, হাহাকারের ঋতু। পাতাঝরার ঋতু। লেখাটি ভালো লেগেছে।