মূল লেখায় যান

হঠাৎ বৃষ্টি—–

অরুণিমা মন্ডল দাসএকান্ত অনুভূতি, কবিতা১১টি মন্তব্য

l.php [640x480]1
জৈষ্ঠ্যের প্রবল উত্তাপে প্রখর রশ্মির তেজে ঘামে সিক্ত মন, মন যেন প্রেমিক চাতক!-
শীতল প্রেমের জল পানের জন্য অস্থির,

হঠাৎ কেউ যেন হাত ধরে উত্তেজনার শীতল বরফের হিমঘরে ডুবিয়ে দিল–,
মনে হল শীতল বৃষ্টি আমাকে ঘিরে ধরল,—
অশ্লিলতার মধ্যে শালীনতার ভাস্কর্য দেখতে পেলাম–,
টাইটানিক জাহাজটা আবার ভেসে উঠল প্রেমপর্বের সুস্ঠু পুনরাবৃত্তি করতে,-
দেবদাস ও পারু আজ ও কোন অচিন
স্বপ্নের দেশে হাসি ,আবেগের রঙ্গীন খেলাতে ব্যস্ত-
হায় এ কেমন নিরাশার জীবন!
প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-
রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!-

==========
কোলকাতা
২ আগস্ট, ২০১৫

মোট পড়েছেনঃ ৬৮০জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ইস ভিঁজে গেলাম। আর যারা “রঙ” এর কথা বলে দিদি, আমার তো সন্দেহ হচ্ছে… :p

    ভালোবাসা শ্লীল-অশ্লীল নয়। কিন্তু আমরা ভালোবাসাকে কলুষিত করি।
    আপনার লেখা নিয়ে কি বলবো? নিদারুণতা কেটে যায় আপনার দারুণ লিখনী পড়ে। -{@

  2. খুব ভাল লাগলো লেখাটি। (y)
    “প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!
    রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!” – বেশ এঁকেছেন। (y)
    শুভেচ্ছা। -{@

  3. মোবাইল দিয়ে সোনেলা সাইট ভিজিট করি বলে সবার মন্তব্যের জবাব আলাদা আলাদা ভাবে দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত।মন্তব্য দিয়ে উৎসাহ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।