মূল লেখায় যান

হঠাৎ বৃষ্টির নেয়ামত

নাজমুল হুদাকবিতা৯টি মন্তব্য

পাহাড়ের বুকে জলন্ত একটা আগুনের নিজস্বতা ছিলো
ইচ্ছে করলেই যেখানে সেখানে উচ্চমাত্রার ছায়া দিতো
ডাকতো না নিরবে কোনোদিন দুঃখের ঘুঘু
অজান্তে হাসতো স্বচ্ছতায় গোলাপী ঠোঁট।

হঠাৎ একদিন গণ মানুষের আড়ালে
বুকে; অনাঙ্ক্ষিত দমকা বৃষ্টির জলরাশি নামে
ভিজে গেছে; দুঃখের ঘুঘুরাও কান্না শিখে গেছে
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ৬৯৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?