মূল লেখায় যান

স্মৃতি

প্রিন্স মাহমুদকবিতা১৪টি মন্তব্য

তুমি বলেছিলে তুমি চলে গেলে
নতুন কাউকে পাবো ..
মোমবাতি বাতাসে নিভে যাবেনা
তুমি বলেছিলে তোমার চেয়ে ভালো কেউ
এসে ওম দেবে নীরব রজনীতে ..
নির্ঘুম সারারত কাটবেনা ।

আমার যৌবন যায় ফুরিয়ে
তোমার কথামতো কেউ আসেনা
আসেনি কেউ , আসে নাই ..
অপেক্ষাতে অপেক্ষাতে
আমার জীবন তৈলচিত্রের
পোকার মতো হারায় ..

মোট পড়েছেনঃ ৭৯১জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।