মূল লেখায় যান

নামহীন

প্রিন্স মাহমুদকবিতা৫টি মন্তব্য

ফরহাত ফিদা হোসেনের গল্পের শাড়ি
পড়ে একদিন তুমি জ্বেলেছিলে
নক্ষত্রের আগুন এই বুকের মাঝে
নাজিফাহ্‌ সেদিন আমার কখনো মনে
হয়নি সবচে আকাশ নক্ষত্র ঘাস
ও চন্দ্রমল্লিকার রাত্রি ভালো ।

অথচ আজ তুমি নক্ষত্রের মতো
হয়ে গেছো আমার চারপাশে
যেদিকে তাকাই বুকের পাঁজরে
চোখের কোনে , অস্তাচলে
তুমি তুমি তুমি আর তুমি ।

মোমের আলোতে তুমি
জীবিকার ঘামে তুমি
চোখের ভেতরে তুমি
চোখের বাহিরে তুমি
সবখানে তোমার প্রবেশ
আর
একবারো তোমার মনে হলোনা
মদের গ্লাসে পান করার পরও কিছু থাকে ?

১/৬/২০১৪

মোট পড়েছেনঃ ৮৯০জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. সাতসকালের শুভ্র অক্সিজেনে প্রিন্স মাহমুদ যেদিন মিশিয়েছেন তামাক, আমি তখন ইলেক্ট্রিক ক্যাবল জুড়ে খুঁজে ফিরেছি ডাক।

    দুপুর নাগাদ মাঝেসাঝে ঘুম ভাঙতো তার, ওবেলা প্রিন্স মাহমুদ কল্পনায় যখন গুনেছেন নাজিফাহ্’র শাড়ীর পাড়, আমার দিন কাটতো তখন ভেবে সমাহার।

    সন্ধ্যা নাগাদ খুঁজে পেতাম অন্য প্রিন্স মাহমুদকে। তিনি টাকার বদলে মানিব্যাগে জল ভরতেন।
    আমি জিজ্ঞেস করতাম, “এ কি!”
    তিনি উত্তর দিতেন, “নাজিফাহ্’র দেয়া শ্রেষ্ঠ উপহার! “