মোদের ও ছিল কেউ একজন
অতি আপন , কোন এক কালে
স্বজনের বেশে হৃদয়ের গাঁ-ঘেঁষে
পীরদের দেশে ,
নক্ষত্র সাজ নিয়ে আমাদের পাশে ।
মাথায় পালক গুজে
দুরন্ত অশ্বারোহীর বেশে ;
হারিয়েছি সহসা
অগণন তারার মাঝে ,
তারে খুঁজি আজও হাপুস নয়নে ।
উৎসর্গঃ সম্প্রতি বিপিএম পুরস্কার প্রাপ্ত একজন কে ।
মোট পড়েছেনঃ ৯৫৮জনআজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য
-{@ (y) কবিতাটি ভাল হল -{@ (y)
উহা কবিতা নয় ,
একান্ত অনুভূতি প্রকাশের ব্যর্থ চেষ্টা মাত্র ।
পুরস্কার পেতে পেতেই হারানোর স্মৃতি !
সহজ স্বচ্ছ সাবলীল সুন্দর বহিঃপ্রকাশ সব সময়ের মতই ।
আসলে আমরা ক্রমাগত হারাতে থাকি ।
এই সম্পর্কটিও হারাবে কালের গভীরে ।
ভবিষ্যতে দাঁড়িয়ে বর্তমানকে নিয়ে ভাবনার প্রকাশ ।
এমন মানুষকে হারানোর হাহাকার থাকবে সব সময় ।
‘ আমি তোমাদেরই লোক ‘ এমন আপন ভাবতে পারা মানুষের সংখ্যা যে কমে যাচ্ছে দিন দিন। -{@
সুন্দর উপস্থাপনা (y)
আমরা এখন হারাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি ।
তবুও কাছের মানুষ হিসাবেই ভাবতে থাকব ।
পড়ার জন্য ধন্যবাদ ।
লেখাটি আদৌ ‘ঝোলানর’ পর্যায় পড়ে না ।
তবুও অনেক অনেক ধন্যবাদ ।
ভাল লাগলো। শুভেচ্ছা নাম না জানা তাকে।
ধন্যবাদ , যাকে নিয়ে লিখলাম সে হয়ত জানবেই না ।
তবুও লিখতে তো হয় ই ।
নিয়মিতই পড়ছেন দেখে ভাল লাগে ।
অনেক অনেক দিন কিন্তু লিখছেন না ।
সুন্দর উপস্থাপন। ভালো লেগেছে।
অবশ্যই আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ।
অনেকদিন পর আসলাম সোনেলাতে, এসেই দেখি আপনার কবিতাটি স্টিকি করা হয়েছে, ভালো লাগলো দেখে, এখনো আমার সেই চেনা মানুষগুলি লিখে যাচ্ছে।
যদিও স্টিকিতে আমার আপত্তি । শুধু আপনাকে মিস করি ।
তাও এতদিন পর আপনার দেখা পেয়ে অবশ্যই আনন্দিত ।
ভাল থাকবেন ।
😀
দাঁত মাজুন ।
পোকা লেগেছে যে ।
অভিনন্দন পুরুষ্কার পাওয়া তাকে। 🙂
অবশ্যই অভিনন্দন, যদিও তাঁকে পৌছে দেয়া হবে না ।
শুভেচ্ছা আপনার সেই আপনজন কে ।
অল্পে লেখার চমৎকার হাত আপনার ।
আপনাকেও শুভেচ্ছা ,
বেশি যেহেতু লিখতে পারি না তাই অল্পেতেই থাকি ।
ভালো স্বরনের বালুকা বেলায়
সুন্দর মন্তব্য ,
বালুকা বেলা বলাই যায় ।
এভাবেই চলে যায় কেউ কেউ… সুন্দর কবিতা বরাবরের মতোই…
আমাদেরও মেনে নিতে হয় অনিচ্ছায় ।
শুভেচ্ছা আপনাকে ।
শ্রদ্ধা তাঁর প্রতি । কিন্তু নামটা লিখে দিলে ভালো হতো মনে হয় ।
অবশ্যই শ্রদ্ধা তাঁর প্রতি ।
আসলে নামটি উহ্য রাখতেই চাই ।
শুভেচ্ছা ।
হারিয়েছি সহসা
অগণন তারার মাঝে ,
তারে খুঁজি আজও হাপুস নয়নে
এমনটিই যেন সবার জীবনে হয়।
হারানোর পরও যেন কেউ খুঁজে। হারানোর মাঝে যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আর সার্থকতা কোথায়?
আপনার লেখার মত আপনার মন্তব্য ও অর্থবহ ভাবে সুন্দর ।
ধন্যবাদ দিচ্ছি ।
অনেকদিন পর আসলাম সোনেলাতে, এসেই দেখি আপনার কবিতাটি স্টিকি করা হয়েছে, ভালো লাগলো দেখে । দারুন লেখা
অনেকদিন পর এসেছেন দেখে ভাল লাগল ,
ভুলে স্টিকি করেছে , মানুষ হয় মরণশীল ।
শ্যামল কোমল গাঙেও ব দ্বীপে
তোমার বজ্র কন্ঠে যখন ধ্বনিত হলো অমোখ বাণী
অকস্মাৎ ঘটে গেল মহা প্রলয়।
পড়তে হবে অবশ্যই ।
ভালো লাগলো। সুন্দর কথামালা!
খুঁজে পড়ার জন্য ধন্যবাদ ।
ভাল লাগসে সহজ সুন্দর, শুভকামনা আপু
যাক , এসে খোঁজ নিয়েছেন ।
ভুলে গেলেই ভাল হত ।
আমি তো আসি আপু , আপনাকে পাই না, একটা কষ্টের কবিতা লিখে দেন, খুব দরকার
ধন্যবাদ আপনাকে ।
আমি একটু অনিয়মিত নিয়মিত ।
তাছাড়া আমি কোন লেখক-ফেকক নই ।
উগরে দেই যখন যা আসে মনে ।
জাত লেখক হলে যখন -তখন লিখে দিতে পারতাম , অতএব বুঝে নিন নিজ গুনে ।
সুন্দর করে আরও লেখা চালু করুন , মাঝে মাঝে এসে যেন পড়তে পারি ।
🙂 🙂 আশা করছি নিয়মিত ভাবে নিয়মিত হবেন, 😀 😀 কবিতার আশায় রইলাম আপু