মূল লেখায় যান

স্মৃতির নদীতে

সঞ্জয় মালাকারকবিতা২১টি মন্তব্য

স্মৃতির নদীতে,,

স্মৃতির নদীতে ভেসে চলে স্বপ্ন গুলো
ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পরে
আমার হৃদয় আঙ্গিনায়!
কত মোহনার মিলন মেলায়
স্বপ্ন এঁকেছিলাম আনন্দের সীমানায়,
আমি এক স্বপ্নের দীপ হয়ে রইলাম
স্মৃতির নদীতে, দুটি চোখে।

কত বেদনায় বুক চিরে রক্তাক্ত করলো
রক্তের ঝর্ণাধারায় আমি বেঁচে আছি,
নব নন্দীর আশায়!
স্বপ্ন হারিয়ে খুঁজি আরেক স্বপ্ন,
রৌদ্রের খরতাপে শরীরখানি পুড়ে যায়,
বৃষ্টি ধারায় সিক্ত হয় দুটিনয়নে আজানা স্বপ্নরাশী!

কখনো হারাই অশ্রু ঝর্ণাতে
নন্দীর মিথ্যে বেদনার ব্যর্থাতে,
আবার কখনো কাঁদি বেদনার মেঘ মালাতে!
কত’যে -কত খেলা খেললো-
আমি নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম,
হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
কি ছিলো কথা! আর কি হয়ে গেলে, আমি বেদনার যাযাবর।

মোট পড়েছেনঃ ৯৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

    1. ঠিকই বলেছেন শ্রদ্ধে দাদা, হারিয়ে যাওয়া
      প্রান্তর থেকে প্রান্তরে অসংখ্য ধন্যবাদ দাদা ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, আপনার জন্য অজস্র শুভ কামনা।

  1. স্মৃতির নদী অনেক সময় নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। এমনও হয় যে ঐ জিনিস বা ঐ মানুষটিকে আমি যদি এখন দেখতে পারতাম। তখন কাঙ্খিতকে না পাওয়ায় অনেক সময় দম বন্ধ হয়ে আসে……….শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
      নতুন বছরের শুভেচ্ছা রইলো।
      মন্তব্যে মুগ্ধতা দাদা, ঠিকই বলেছেন দাদা
      কাঙ্খিতকে না পাওয়ায় অনেক সময় দম বন্ধ হয়ে আসে…।

  2. কত’যে -কত খেলা খেললো-
    আমি নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম,
    হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
    কি ছিলো কথা! আর কি হয়ে গেলে, আমি বেদনার যাযাবর
    কিছু সময় সত্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?