মূল লেখায় যান

স্বাধীনতা

অরুণিমা মন্ডল দাসকবিতা৮টি মন্তব্য

14046156_1837570286477134_787462276043910627_n
কলেজে ,স্কুলে পতাকা উত্তোলন —-
দুদিক থেকে বয়ে গেল সাইক্লোন—
স্তম্ভিত অশোক চক্র কম্পমান বয়স্ক দেশপ্রেমী——–
সংসার চালাতে ক্ষুদিরাম গরিব টিউশন মাষ্টার?
পটল আলুর দিকে তাকিয়ে বিপ্লবী আত্মা—-
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡

পতাকা—
আস্তে আস্তে হাঁটছে,
চুপ করে বসে আছে নিঃস্ব বাবার কোলে —-
জাগল না ,জাগিয়ে গেল—–
বক্তৃতার থুথুকে থাপ্পড় দিয়ে?
“জনগনমন অধিনায়ক”
একদলে দাঁড়িয়ে গাইছে—-
পেছন থেকে ঘামে মেশানো
একটা কাগজ কাঁধে হাত রাখল!

ফুলের মালা নেতাজী বিনয় বাদল দিনেশের ছবিতে গলা জড়িয়ে
আক্ষেপ জানাল!
মাইক নিয়ে দু-পাক জিন্দাবাদ প্রচার ¡

কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত?

=============
অরুণিমা মন্ডল দাস
১৫ আগষ্ট, ২০১৬
কলকাতা, পশ্চিমবঙ্গ।

মোট পড়েছেনঃ ৫৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡..
    বাহ্ কি দারুক কথা। সত্যি আমাদের নেতারা আজ গলাবাজী আর মাইকের চিল্লানির প্রেমে পড়েগেছে। দেশপ্রেম আজ গরিবের কান্না।

  2. বিনয় বাদল দিনেশে এই বইটি অনেক পূর্বে পড়েছিলাম কাহীনি তেমন মনে নেই শুধু জেলে তাঁদের কাহীনি মনে পড়ে।

    হ্যাঁ দিদি আজও আমি বাতাসে লাসের গন্ধ পায়
    আজও আমি নির্যাতিত বোনের গোঙ্গানির চিৎকার শুনি

    তবুও গলে না মন সরকারের

  3. এইতো স্বাধীনতা, কাগজে মোড়ানো পতাকা দিয়ে উনুনে আলু সিদ্ধ করে না। বাংলা বলি আর ভারত বলি, স্বাধীনতার সুফল এরা কেউ এত বছর পরেও পেলো না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?