মূল লেখায় যান

স্বাধীনতা আজ রক্তজলেই ভাসে

হাফেজ আহমেদ রাশেদকবিতা২৫টি মন্তব্য

জীর্ণশীর্ণ ক্ষতবিক্ষত স্বদেশ মাতার দেহ,
মমতায় তাকে নেয়নিকো বুকে আপন ভাবিয়া কেহ।
রক্তকরণ করেছে সদাই বুলেট গাঁথিয়া বুকে,
কাঁদেনি কো কেউ হেসেছে সকলে তারই করুণ শোকে।
নিয়েছে যে জনা আসন পাতিয়া তাকে লালনের ভার,
করেনি যতন রতন ভাবিয়া স্বার্থে মেনেছে হার।
অঙ্গে তাহার যন্ত্রণা আর লাঞ্ছনা তার সঙ্গে,
আদরের স্বাদ দিয়াছে সকলে মঞ্চ কাঁপানো ভঙ্গে।
সব শহীদের রক্ত আজই মেখেছে বাঙালি পাঁয়,
লজ্জিত সে যে স্বাধীন হইয়া কলঙ্ক তার গায়।
স্বাধীন নামের শব্দ শুনে সে কি যে হাসি হাসে,
নামধারী তার স্বাধীনতা আজ রক্তজলেই ভাসে।

=============================

পদ্য:: মাত্রাবৃত্ত ৬+৬+৬+২

মোট পড়েছেনঃ ১০৯৮জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. ঘরেই নিরযাতিত মা-বোন,
    ঘরের মাঝি ভাংগনের সুরে মানানহীন
    সুন্জাদরের আশা নিয়ে জাতি বাংগালী মরনহীন।
    আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অভিবাদন সোনেলায়।

  2. নতুন আর একটি লেখা দিতে হলে, আপনাকে এই লেখা প্রকাশের পর ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
    সোনেলার নীতিমালা পড়ুন আগে। নীতিমালা আছে প্রতি পারার একমদ নীচে।

  3. জীর্ণশীর্ণ ক্ষতবিক্ষত স্বদেশ মাতার দেহ,
    মমতায় তাকে নেয়নিকো বুকে আপন ভাবিয়া কেহ।
    রক্তকরণ করেছে সদাই বুলেট গাঁথিয়া বুকে,
    কাঁদেনি কো কেউ হেসেছে সকলে তারই করুণ শোকে।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ
    চমৎকার একটি কবিতা লিখে সোনেলায় অভিষেক ঘটালেন। স্বাগতম আপনাকে।লিখুন মন খুলে।

  4. আপনার কবিতা লেখার স্টাইল সব গুলোর এক রকম এটা খুব ভালো লাগলো
    দেশের কথা চিন্তা করে জাগ্রত হোক মানুষের হৃদয়ের অনুভূতি।
    জাগ্রত হোক মানুষের দেশের প্রতি ভালোবাসা।

  5. সুন্দর মনোভাব, প্রকাশ। ভালো লাগলো প্রথম স্বাধীনতা। সোনেলা উঠোনে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন। শুভ কামনা 🌹🌹

    পদ্য:: মাত্রাবৃত্ত ৬+৬+৬+২ এর মানে কি?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।