মূল লেখায় যান

তোমাকে খুঁজে নিবো

হাফেজ আহমেদ রাশেদকবিতা৬টি মন্তব্য

থাকনা তুমি একলা কোথাও
কিম্বা লোকের ভিড়ে,
চাঁদ মামারি সঙ্গী কিবা
দূর সে নদীর তীরে।

জোনাক হয়ে সন্ধ্যাকাশে
কিম্বা গভীর রাতে,
দীবস জামী হয়তো কাটে
সূর্যি মামার সাথে,

হয়তো আছো সম্মুখেতে
ঐ যে দূরের নীলে
না হয় আছো সবুজ মাঠে
কিম্বা নতুন ঝিলে।

বলি কোথায় জানি কি আর
হয়তো সবই মিছে,
থাকতে পারো হয়তোবা তা
আমার বলার পিছে।

দেখে নিও যে খুঁজে নিবো তাও
থাকনা যতই দূরে,
রাত দুপুরে চিঠি লিখে আর
আমার গানের সুরে।

মোট পড়েছেনঃ ৯৬৬জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. জোনাক হয়ে সন্ধ্যাকাশে
    কিম্বা গভীর রাতে,
    দীবস জামী হয়তো কাটে
    সূর্যি মামার সাথে,

    চমৎকার।যেখানেই থাক খুজেঁ পান এইতো আর কি। চমৎকার ভাবে উপস্থাপন করেন আপনার প্রতিটি লেখা।