মূল লেখায় যান

স্বপ্নছোঁয়া

ইসিয়াককবিতা১৮টি মন্তব্য
ফুলে ফুলে বনতল,
সুবাসিত দিন।
ছেড়া ছেড়া মেঘে ছাওয়া,
আকাশটা নীল।
রঙিন হাওয়ায় উড়ছে পালক,
উড়ছে স্বপ্নগুলো।
ফাগুন হাওয়ায় মনমাতাল,
ভাবনা এলোমেলো।
নিস্তব্ধ চরাচর,
উদাস দুপুর।
মেঘবালিকা হেঁটে চলে,
পায়েতে নুপুর ।
অচিন পাখি গাইছে গান
বাজছে হওয়ায় সুর ।
স্বপ্ন ছোঁয়া দিনটি আজ
অপ্রতিম মধুর ।
মোট পড়েছেনঃ ৯৩৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?