মূল লেখায় যান

সোনেলায় আমার প্রথম পোস্ট

সুহাসিনীবিবিধ১০টি মন্তব্য

প্রায় ২ বছর হতে চলল নানাবিধ কারণে ফেসবুক থেকে দূরে আছি। যদিও আমি লেখক নই শুধুমাত্র পাঠক তাই সামুর লেখাগুলি নিয়মিত পড়তাম,কেমন যেনো একঘেয়েমি লাগছিল ।
সোনেলা ব্লগের কথা জানতাম না, একদিন আমার একজন কাছের বন্ধু ফোন করে সোনেলা ব্লগের কথা জানালো। আমি ঐ দিনই সোনেলায় ঢুকলাম। অন্যরকম অনুভতিতে মনটা ভরে উঠল, মনে হলো যা খুঁজছিলাম তা পেয়েছি। ২ দিন পর নিবন্ধনও করে ফেললাম । নিজের মধ্যে একধরনের তাগিদ অনুভব করছি ভাল লেখাগুলি পড়বার জন্য।
যারা আমার ফেসবুক বন্ধু ছিল তাদের অনেককেই আমি এখানে দেখতে পেয়েছি। তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ সোনেলা এবং আমার সেই বন্ধুকে।

মোট পড়েছেনঃ ৬৬৭জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. স্বাগতম আপু সোনেলার পরিবারে… -{@
    সোনেলার সবাইকে একদিন আপনার বন্ধু মনে হবে…
    আপনার নিজের কথা লিখুন এখানে, আমরাও পড়তে চাই…
    ভালো থাকুন, শুভ কামনা…

  2. সোনেলায় স্বাগতম -{@
    ছোট এবং নতুন ব্লগ সোনেলা ।
    তবে এখানের সবাই আন্তরিকতায় বিশাল এক একজন।
    আমরা এখানে যারা লিখি , সবাই চেস্টা করছি সোনেলাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে।
    সোনেলার ব্লগ টীম এ বিষয়ে যথেষ্ট আন্তরিক – সামান্যতম বিচ্যুতি সহ্য করা হবে না , এমন আশ্বাস আমরা লেখকগন পেয়েছি।

    শুধু পঠন নয় , আপনিও লিখুন এখানে
    আমরাও পড়তে চাই আপনার লেখা ।

    শুভকামনা সব সময়ের জন্য।

  3. সুস্বাগতম সোনেলা ব্লগে। আমি পড়ি বেশি আর মন্তব্য দিই। আমি আগে ছিলাম বিডি২৪ ব্লগে খুব ভালো লাগার যায়গা ছিল কি এক আজমকা ঝড়ে বন্ধ হয়ে গেছে জানিনা। অনেক খজা খুজি পর এখানে মনের অজান্তেই চলে আসি। পেয়ে যাই স্বহ্রিদয় ব্লগার জয় ও শ্রদ্বাশীল বড় আপু ব্লগার নুরুন্নাহার শিরিন আপুকে কিন্তু কষ্টের সাথে জানাচ্ছি এখানে আপুকে খুব পায়না।
    এখানে খুব হৃদয় ভরানো মনের অভাব নায়, সবাই আন্তরিক একে অপরের প্রতি।
    ভালো থাকুন।

  4. সোনেলায় সুস্বাগতম। -{@
    এসেছেন যখন তখন ভাই-বোনগুলোর জন্য কিছু শীতের পিঠাপুলি বানিয়ে আনবেন না???
    সোনেলা ছোট কিন্তু একটি বিরাট মাপের দিলদরাজ ব্লগ। তাই উপভোগ করুন।। \|/