মূল লেখায় যান

সুহৃদ স্হালন

নূর হোসেনকবিতা২১টি মন্তব্য

প্রিয়তমা,
তোমার পক্ককেশ কেমন দেখায় এখন?
শিমুল তুলো নাকি শুভ্র কাঁশবন?
অনঙ্গ আঁখি ক্রান্দন করেনা আর-
আমার শোকে,
অজ্ঞাত স্বপনে নিদ্রা না খন্ডে রাত গভীরে,
ঊষার ভোরে;
আমি চেয়ে দেখি শূন্য সরণি,
তুমি আসোনা হেলে-দুলে চুনরিপদে!

ফুসরত পাও কি বিবাদ করার সমন্নত দালানে?
অশ্মতে মাথা ঠুকে পেলব পরাণ করেনা চিৎকার অকারনে?
বুকের ভিতর বাড়ছে পাতক,
বিদিষ্ট অভ্যাসে মোর কাটে বারো মাস;
সহজ প্রবৃত্তি জলে ডোবা লাশ।

উপেক্ষা করে কি পুত্র-দূহিতা?
ছিলে তো বরের তুমি প্রানপ্রিয় বনিতা!
ফলপ্রদ উক্তি সব রেখো স্মরণে,
সৌভাগ্য রবে কাছে পাশাপাশি মরনে;
আমার জীবনও সমাপনের পথে আটকে আসছে দম,
নিকেতন আমার তাই বৃদ্ধাশ্রম।

মোট পড়েছেনঃ ১০৮৯জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ভাই আপনি বোধহয় ভুলে গিয়েছেন সোনেলায় লেখা দেয়ার সময় পুর্বের লেখা পোস্টের ২৪ ঘন্টা পরে। এতবার করে স্মরণ করিয়ে দিলে হবে?

    কবিতা নিয়ে পরে মন্তব্য করবো।

  2. সব চাওয়া পাওয়া এসে ধরা দেয় শেষ বয়সে।

    প্রিয়তমা,
    তোমার পক্ককেশ কেমন দেখায় এখন?
    শিমুল তুলো নাকি শুভ্র কাঁশবন?
    অনঙ্গ আঁখি ক্রান্দন করেনা আর-
    আমার শোকে,
    অজ্ঞাত স্বপনে নিদ্রা না খন্ডে রাত গভীরে,
    ঊষার ভোরে;
    আমি চেয়ে দেখি শূন্য সরণি,
    তুমি আসোনা হেলে-দুলে চুনরিপদে!

    লাইনগুলো মন ভরে গেল। সুন্দর কবিতা।