মূল লেখায় যান

সুখ।

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

একান্ত কিছু ভাবনা নিয়েছি মনে,
শত প্রশ্নের মুখোমুখি অশ্রু ঝরে চোখে।
সুখ,,
পেতাম : যদি একটু সুখ শত কাজের ভিড়ে
চলার গতি বদলে দিতাম অশ্রু নদীর ঘাটে।
পেতাম :যদি মায়ার মানুষ হৃদয় স্বপ্ন ঘরে
সকল ব্যথা ভুলে যেতাম অশ্রু জল মুছে!
পেতাম : যদি একটু সুখ মন প্রেমিকের নিড়ে
ভাবনা গুলো হাওয়া দিয়ে সত্য নিতাম তুলে!
থাকত যদি এমন কিছু একটু সুখের আশা
মরেও আমি শান্তি পেতাম ভুলে ক্ষুধার জ্বলা।
পেতাম : যদি আপন সজন রোদ্র কূলে ছায়া
একান্ততা ভুলে যেতাম হৃদয় ভরা ব্যথা!

মোট পড়েছেনঃ ১৫৪৮জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. পেতাম যদি একটি ছোট্ট হাত
    ভুলেই যেতাম বার্ধক্যের চাপ।
    সেই চেনা মাঠ সবুজ দিনের কথা
    পরলে মনে চোখের জলে ঝাপসা আলোর মুখ
    কমোল হাতের পরশ পেলে ভুলেই যেতাম দুখ।

    1. চমৎকার মন্তব্য দিদি, ও কবিতা।
      অতীত যদি মনে থাকে , সবুজ দিনের কথা
      দুঃখ ব্যথা দূরে যাবে সত্য সকল আশা,
      পরলে মনে চোখহাসাবে ঝাপসা রেখো দূরে
      পর কে তুমি আপন করো বর্তমানের ধারে।
      পেয়ে যাবে ছোট্ট হাত
      সেই চেনা মাঠে সবুজ দিনের কথা
      কাজের গতি দ্রুত হবে ভুলাতে নিরবতা।
      ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।