মূল লেখায় যান

সিম রি-রেজিষ্টেশনে আপনার NID অন্যকেউ ব্যাবহার করছে না তো !!!

সঞ্জয় কুমারএকান্ত অনুভূতি, বিবিধ, সমসাময়িক২২টি মন্তব্য

18849663-3D-Human-in-Warning-Pose-Don-t-Do-It--Stock-Photo-man-stop-white

গত কয়েকদিন এবং আজও গ্রামীণফোন হেলপ লাইনে যোগাযোগ করেও জানতে পারিনি আমার NID এর আন্ডারে কতগুলো সিম রি রেজিষ্টেশন করা আছে ।

ওদিকে আবার টাকা দিলেই মিলছে বায়োমেট্রিকের সিম  । স্পষ্টত বোঝা যাচ্ছে এই সিম গুলো কৌশলে অন্যকারো হাতের ছাপ দিয়ে রেজিষ্টেশন করা । কোন অপরাধী এই সিম ব্যাবহার করে ক্রাইম করলে দোষ গিয়ে পড়বে আসল সিম মালিকের ঘাড়ে !!! সেটা আপনি আমি যে কেউ হতে পারেন । এটা থেকে বাঁচার একটাই উপায় সিম কোম্পানি থেকে জেনে নেয়া আপনার NID এর আন্ডারে ঠিক কতগুলি সিম রেজিষ্টেশন করা । কিন্তু দুঃখের বিষয় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোন গ্রাহকদের কে এই সুবিধা দিচ্ছেন না ।

অথচ বাংলালিক সিম থেকে *1600# ডায়াল করলেই আপনি সহজেই তথ্যগুলো পেয়ে যাবেন ।

সমাধান
আপাতত সমাধান এখন নেই । তবে আমরা বাধ্য করতে পারি সিম কোম্পানি গুলোকে যেন তারা বায়োমেট্রিক সিম নিবন্ধন বিষয়ক সকল তথ্য আমাদের কাছে প্রকাশে স্বচ্ছতা দেখায় ।

বার বার হেলপ লাইনে এই ব্যাপারে অভিযোগ করুন ।মেজরিটি গ্রাহক এটা নিয়ে অভিযোগ করলে অবশ্যই একটা ভাল সমাধান অবশ্যই আসবে ।

ধন্যবাদ সবাইকে ।

প্রাসঙ্গিকঃ নীচের লিংক এ
বায়োমেট্রিক সিম নিবন্ধনের পরে মোবাইল ঘটিত অপরাধের পরিমান কমে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী তারানা হালিম।

মোট পড়েছেনঃ ১২৩৮জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. এই পোষ্ট টা আমরা সবাই ফেইসবুকে গ্রামীনের পেইজে কমেন্টে দিতে পারি।
    ওদের ওয়ালে এই লেখা প্রকাশ করবে না।
    ওখানে প্রচুর পোষ্ট আছে, পোষ্টের কমেন্টে দিয়ে দেয়া যায়।

    ধন্যবাদ এমন পোষ্টের জন্য।

      1. আমার কাজে এসেছে, আমি জানতাম না এই তথ্যটা। আবারো ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।