মূল লেখায় যান

সিঁড়ি

সাদিয়া শারমীনকবিতা১৭টি মন্তব্য

সিঁড়িঃ সাদিয়া শারমীন।

তোমার বাড়ির সিঁড়িটায়
কত লোকের আসা যাওয়া-
কত বার নেমে গেছ তুমি এই সিঁড়ি দিয়ে
পথে-প্রান্তরে,মিছিলে,মিটিং এ।
শোভিত করেছ রাজপথ,জনসভা।
এই সিঁড়ি দিয়েই কতবার ফিরে এসেছ বন্দীদশা থেকে,প্রিয়জনের কাছে।
এই সিঁড়ি দিয়েই তোমার ছোট্ট রাসেল
খেলতে গেছে খেলার মাঠে।
তোমার প্রিয় খুকু আর রোজি
এই সিঁড়ি দিয়ে পা রেখেছিল নতুন জীবনে।
আবার এই সিঁড়ি দিয়েই শেষ বিদায় নিয়েছিলো ওরা।
তোমার নিথর দেহটা পড়েছিল এই সিঁড়িতেই।
ঘাতকের বুলেটে ঝাঁঝড়া হওয়া বুক-
তাজা রক্তে ভিজেছিল সিঁড়ির প্রতিটি ধাপ।
রক্তের উপর ঘাতকের বুটের ছাপ-
এই সিঁড়ি দিয়েই তোমার বুকের রক্ত
ভিজিয়েছে বাংলার প্রান্তর।
আজো এই সিঁড়ি তোমার খুনের মৌন স্বাক্ষ্য দেয়  অবিরত।

মোট পড়েছেনঃ ৮৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. “এই সিঁড়ি দিয়েই তোমার বুকের রক্ত
    ভিজিয়েছে বাংলার প্রান্তর।
    আজো এই সিঁড়ি তোমার খুনের মৌন স্বাক্ষ্য দেয় অবিরত।”
    কবির এই সুন্দর কাব্য চয়নে
    শ্রদ্ধায় অবনত। শুভ কামনা।

  2. বঙ্গবন্ধুর প্লাবিত রক্ত যেন বৃথা না যায়। বাঙালির অন্তরে-আদর্শে তিনি বেঁচে থাকুন অনন্তকাল।

    মহান নেতার জন্মদিন নিয়ে খুব ভালো লিখেছেন আপনি।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?