মূল লেখায় যান

সাদাবকের বিষন্ন বিকেল@ এজহারুল এইচ শেখ

এজহারুল এইচ শেখএকান্ত অনুভূতি, কবিতা, বিবিধ, সাহিত্য৫টি মন্তব্য

তোমার বিলেতি পোশাকের অর্ধনগ্ন শরীর,
ডাইনি চোখের চাহুনিতে,
আমার নীলআকাশে মেঘের আনাগোনা
আর তেমন দেখা মেলে না!

পশ্চিমীবায়ুর পশ্চিমীঝঞ্ঝায়,
সকাল-বিকেল হড়কা বানের ভয়,
সারা শরীর বেয়ে নামে শীতের কুয়াশায়!

রাত গভীরে ঘুমের চাঁদরে
অকালে ঝরে পড়া শিঊলির জন্য,
সিন্ধুনদের দুঃখগুলো বিন্দু বিন্দু জমে,
ভোরের আলোয় আমার কচিঘাসের
চোখের কচিপাতায়!

আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
সন্ধ্যের আলোয় চোখ মুছি!

@ বাড়ি,
তারিখ-১০/১১/১২
সময়- ২ঃ১৫ রাত

মোট পড়েছেনঃ ১০৩৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫টি মন্তব্য

  1. আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
    নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
    বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
    আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
    সন্ধ্যের আলোয় চোখ মুছি!…………….. অসাধারন । আপনার কবিতা গুলো অনেক ভালো লাগে পড়তে।

  2. আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
    নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
    বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
    আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
    সন্ধ্যের আলোয় চোখ মুছি!

    অনবদ্য সৃষ্টি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?