বৃষ্টির পর
রাত ভোর বৃষ্টি শেষে,
ঘাট দূর্গম হয়ে দাঁড়ায়,পিচ্ছিল
তালগাছের বডি গুলো শুয়ে
খোঁটার উপরে এলিয়ে বিকলাঙ্গ পা!
যা মাটি বন্ধক ছিল,ধসে
বসে পানা পুকুর,কলমি,বুনো,
কত অজানা নামহীন গোত্রহীন ফুল!
ওখানে ছায়া ছায়ায় কদমের হাত,
দীর্ঘশ্বাস, শিহরন,
তবুও বর্ষার মায়া ঘন টান,
স্বপ্নলতা লাঠি ধরে ওঠে
থালা হাতে,যদি পড়ে একটুকরো…
শ্যাওলা পুকুরের মাথায় এখনও
মেঘের আনাগোনা, ভাঙা পাড়ে নরম কাদা…
@ বাড়ি,
তারিখ-২৬/০৬/১৩
সময়-৬ঃ০০ সন্ধ্যা
মোট পড়েছেনঃ ১০২২জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য
অপূর্ব লিখেছো ভাই, ঠিক সেই পরিচিত ঢঙে ।
ODhel ValObasa niyo..vai
কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাই ।
আপনার সুন্দর কবিতাটি সোনেলার থিম পরিবেশের সাথে মিলে গিয়েছে ভাই । (y)
সকালে আপনার এই বৃষ্টি কবিতা পড়ে ভাল লাগল ।
অনেক সুন্দর কবিতা, ভাল লেগেছে খুব ।
ওখানে ছায়া ছায়ায় কদমের হাত,
দীর্ঘশ্বাস, শিহরন……………………………..
স্বপ্নলতা লাঠি ধরে ওঠে
থালা হাতে,যদি পড়ে একটুকরো…
শ্যাওলা ………..
মুগ্ধ হলাম
আর নামটাও সুন্দর এবং যথার্থ…..
মুগ্ধ পাঠ! সুন্দর!
(y) (y) ভালো লিখেছেন ।
এজহারুল ভাই , আপনার সেরা কবিতার মাঝে এই কবিতা স্থান পাবে । (y)