মূল লেখায় যান

সাওম সাধনা

রেজওয়ানএকান্ত অনুভূতি, সমসাময়িক১৬টি মন্তব্য

রোজার মূল উদ্দেশ্য হলো গরিব বা আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের কষ্ট বোঝা, তাঁদের কষ্ট নিবারণে নিজেকে উৎসাহিত করা, বিধাতার সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়া, কোরআন এর অর্থ বুঝে নিজেকে সেই পথে পরিচালিত করা

আসুন রিচফুড/ফাস্টফুডে সময় ও টাকা নষ্ট না করে বা সেহেরী ও ইফতার পার্টির চেকইন না দিয়ে রোজার মূল উদ্দেশ্য হাসিল করি। ৫ রকমের ফল বা ১০ রকমের খাবার দিয়ে ইফতার না করে সর্বোচ্চ ২/৩ আইটেম (খেজুর/খোর্মা,পানি ও ভাত-তরকারি)দিয়ে ইফতার করি

প্রায় এক সপ্তাহ যাবত দেখছি “পর্দানশীল ইমোর একটা ইমেইজ” ফেসবুকের বিভিন্ন পেইজ/গ্রুপ বা পার্সোনাল টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে এটা কি ঠিক? কি লাভ রোজা নিয়ে এমন ফান করা? কতটুকুন-ই বা বিনোদন পাওয়া যায় যেকোনো সেনসিটিভ বিষয় নিয়ে মজা করে?? বরং আমার মত অনেকের-ই মনে আসে আপনার উদ্দেশ্য কি আসলেই রোজা নাকি ডায়েট বা লোক দেখানো অন্য কিছু??

এখনই সময় নিজেকে বদলানোর। চলুন না চেষ্টা করে দেখি পারি কিনা? আমরা পরিবর্তন হলেই কিন্তু আমাদের চারপাশ বদলাবে।
“বাংলা ইংরেজি মিশ্রণের জন্য আন্তরিক ভাবে দুঃখিত”

মোট পড়েছেনঃ ১৪৩৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. সব কিছু লোক দেখানো, পরকালের বেহেস্তের আশায় আমরা সারাদিন রোজা রাখি, কষ্ট করে খাবার থেকে নিজকে সংযম করি,
    আবার আমরাই রোজা রেখে খাদ্য দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে সংযম করি না, ঘুষ খেতে সংযম করি না।

  2. বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের “রসনা-বিলাস” প্রবন্ধে লেখিকা যা লিখেছিলেন, এই সময়ে এসে যদি লিখতেন মনে হয়না দেশে উনাকে টিকতে দেয়া হতো।
    আপনি ভালো বলেছেন।

    রমজান মাসের শুভেচ্ছা।

  3. আসলে মুখোশের আড়ালে থাকে মানুষের আর এক মুখোশ।
    রোজার মাসে আমাদের দেশে সবকিছুরই দাম বেড়ে যায়। আর পর্দার কথাটা বললাম না।
    আমার কেনো যেনো মনে হয় প্রতিটি মানুষের মাঝেই একটা হিংস্র নির্বোধ জানোয়ার বাস করে যারা তা দমিয়ে রাখে তারা মানুষ।

  4. দারুণ লিখছো ভাই, এই সব দেখতে দেখতে আমার শরিল মন রাগে দুক্ষে জ্বইলা পুইড়া ফালা ফালা * না পারি কইরে না পারি সইতে *

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?