মূল লেখায় যান

সহ্য আর কতো?

ইঞ্জাবিবিধ১৩টি মন্তব্য

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
জীবনটা এখন তোমাদের নেই
সরকারেরই ধন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
মাত্র তো ৯৬ মরেছে
আরো বাকি আছে কত জন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
নির্বাচনে লিডার পেতে হলে
মরবে আরো কত জন।

সহ্য করো জনগণ
শান্ত কিরো এই মন
তোমরা যতই হও সচেতন
সরকার যে অচেতন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
মানুষ মরিলে কি বা আসে যায়
সরকারের তো নেই কোন দায়
মরিলে মরিবে তোমারই আপন
সরকারের শুধুই জনগণ
সহ্য করো হে জনগণ
শান্ত করো এই মন।।

 

 

মোট পড়েছেনঃ ৯২০জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. সহ্য করো জনগণ
    শান্ত করো এই মন
    তোমারাই গুটির চাল
    কান্দনের রন্ধন!
    সহ্য করো জনগণ
    শান্ত করো এই মন
    তোমারাই বলির পাঁঠা
    জেনে রাখ সারাক্ষণ
    ———

    আর কত সহ করবো জানিনা তবে এটা জানি
    আমাদের সহ করা এখন একটা পেসন হয়ে দাঁড়িয়েছে।
    প্রতিবাদ এখন শিকল এ তালা মারা,
    যেদিন ছারা পাবে সেই দিন ক্ষমতাবান রা বুজ বে কত ধানে কত চাল-
    লেবু অতি চাপিলে তা তেঁতো হয় এটা মনে হয় তাদের জানা নেই —-

    সচেতন হন তবেই পরিবর্তন একদিন আসবেই—-

    অনেক ভালো একটা কবিতা—
    ধন্যবাদ লেখক কে—–

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।