সরল স্বীকারোক্তি

আমার কাছে সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
যার কাছে সবচেয়ে বেশি আয়সী আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি খাঁটি,
যাকে দেখলে আমার সমস্ত রাগ হয় মাটি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি দামী,
যার খুনসুটিতে আমার সব অভিমান হয় পানি।
আমার কাছে সেই হাসিই সবচেয়ে বেশি বিশুদ্ধ,
যাকে হাসতে দেখলে সুখের হয় আমার পৃথিবী।
আমার কাছে সেই সবচেয়ে বেশি মূল্যবান,
যাকে কষ্ট পেতে দেখলে প্রচণ্ড কষ্ট পাই আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি জরুরী,
যাকে ভালো থাকতে দেখলে ভালো থাকি আমি।
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
আমি তোমাকে কেবল তোমাকেই ভালোবাসি।
আমার ভালোবাসাকে ভালো রাখার জন্য যা খুশি করতে পারি।
আমার ভালোবাসাকে সুখী করতে সমস্ত দুঃখকে করতে পারি জয়।
আজ থেকে শুরু হলো আমার তোমাকে একতরফা ভালোবাসার পালা।
মোট পড়েছেনঃ ৮৬৩জনআজ পড়েছেনঃ ০জন




২৩টি মন্তব্য
সত্যিই সরল স্বীকারোক্তি। আর এমন মানুষদের জন্য হাজার বছর বেঁচে থাকা তো যায়ই…….শুভ রাত্রী
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুন্দর স্বপ্নে ভোর হোক রজনী
ধন্যবাদ আপু, শুভ সকাল
এমন সরল স্বীকারোক্তি সবাই দিতে পারে না কিন্তু !আপনি ব্যতিক্রম।
শুভকামনা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ভালোবাসার ইচ্ছে পুরন হোক,
তবে একতরফা কেন ছোট আপু?
কবিতা ভালো হয়েছে।
প্রচণ্ড জিদ থাকলে তো একা একাই ভালোবেসে যেতে হবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
“আজ থেকে শুরু হলো আমার
তোমাকে একতরফা ভালোবাসার পালা।”
তোমার কথায় লাগলো বন্ধু
আমার মনে দোলা।
শুভ কামনা।
ওয়াও দারুণ লিখেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কি সুন্দর করে বললেন। এটাই কিন্তু হয় তবে সবাই বলতে পারেনা, আপনি বলেছেন। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
এমন সরল স্বীকারোক্তি সবাই দিতে পারে না কিন্তু !
ভালোবাসার ইচ্ছে পুরন হোক দিদি, ভালো থাকুন সব সময়।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
দারুণ লিখেছেন। শুভ কামনা সবসময়।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
চমৎকার সরল স্বীকারোক্তি। ভাল থাকবেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন
আপনিও ভালো থাকবেন সবসময়
দারুণ স্বীকারোক্তি, একলা হওয়ার, একলা থাকার।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ভালোবাসা এমনিতেই কষ্টের আধার, তারউপর একতরফা,,,জানিনা কপালে কি আছে?
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
বোকামি করে অপরপক্ষ সাড়া না দিলে তো একা একাই ভলোবেসে যেতে হবে। জয় হোক ভালোবাসার।
অনেক সুন্দর লিখেছেন।
তা বেশ বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়