সময়ের সাথে বেঁধেছি ঘর

সময়ের সাথে বেধেঁছি ঘর
সময়’ই বলে দেবে
কে আপণ কে বা পর।
এখন তোমার দারুণ সময়
মনে বইছে তোমার অসংখ্য ভ্রমর,
এক দিন আমিও ছিলাম
ভাবিনিকো কখনো তোমায় পর।
মনে মনে মিল না হলে
হয়নাগো কখনো ভাব,
তবুও আমি ভাসিয়া ছিলাম ভেলা
নিঃস্ব হয়ে দিন শেষে বুঝলাম;
সবিই তোমার ছলাকলা।
তুমি ভেবে ছিলে তুমিই জিদবে
আমাকে বিরহের আগুনে পোড়াবে
তুমি ঠিকই জিতে গেলে,
ভালবাসাকে পদদলিত করে।
সময়ের সাথে বেধেছিঁ ঘর
সময়ই বলে দিবে
কে আপণ কে বা পর।
কত কথা কত আশা
কত’ই না দিলে রঙিন নেশা,
হাতের তলে রাখলে হাত
হঠাৎ বললে তুমি কার সাথ।
বুঝি আমি সব চিনি
নারী তুমি বহু রূপী!
তোমার অন্তর খবরও জানে না বিধাতা,
আমি আদম বুঝবো কি তোমার,
মনের সাথে সাপ-লুডু খেলা।
সময়ের সাথে বেধেছি ঘর
সময়’ই বলে দিবে,
কে আপণ কে বা পর।
মোট পড়েছেনঃ ৮৬১জনআজ পড়েছেনঃ ০জন




১৯টি মন্তব্য
সময়ই বলে দেবে কে আপন কে পর।
লেখার মুল বক্তব্য ভালো লেগেছে খুব।
ধন্যবাদ ভাইজান।
ভাইজান আপনি যে কবিতাও লেখেন জানতামনা কিন্তু! ভালো লেগেছে ভাই।
নারে ভাই,জিদ মিটাই।ধন্যবাদ।
বাহ্!
সুন্দর কবিতা, আবেগী কষ্টময় উচ্চারণ।
ধন্যবাদ আপু।ভাল থাকবেন।
সময় অনেক কিছুর-ই নিয়ামক।
নির্ধারণ তার হাতেই থাকে, শুধু সামনে এলেই দেখতে পাই।
সুন্দর হয়েছে লেখা।
হুম ভাইয়া।ধন্যবাদ।
আপনার আত্মনুভূতি নিয়ে লেখায় মুগ্ধ হয়ে গেলাম মনির দাদা। মনের ভাব প্রকাশে আপনি অদ্বিতী!
ধন্যবাদ দাদা।আপনিও লিখুন।
ইদানিং লেখাগুলো এতো ভালো হচ্ছে কেন মমি ভাই? রহস্য কি? একটু টিপস দিন, আমিও আমার লেখাগুলো ভালো করার চেষ্টা করতে চাচ্ছি। প্লিজ, হেল্প করেন…. 🌹🌹
বোন আমার হেল্প চায় যে কিনা তাদের’ই ছাত্র।সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কত কথা কত আশা
কত’ই না দিলে রঙিন নেশা,
হাতের তলে রাখলে হাত
হঠাৎ বললে তুমি কার সাথ। বাহ ! কে কার পরে খোজ নেব ক্ষন। ভাল লাগ্ল।
ধন্যবাদ ভাইয়া।
সময় সাথে বেধেছি ঘর
সময়ই বলে দেবে
কে আপন কে পর।
সত্যি কথা – অনেক ভালো লেগেছে
আর আপনার জন্য ভালোলাগা রইলো
শুভ কামনা।
অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
যথার্থ বলেছেন কবি। সময়ই সবসময় সবকিছু বলে দেয়। চমৎকার লেখা শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া।