মূল লেখায় যান

সম্পর্ক

নাজমুল হুদাকবিতা১৭টি মন্তব্য
আমরা স্মৃতিচারণ করি
আমাদের পূর্বপুরুষদের কারো স্মৃতি নয়
এমন কোনো স্মৃতি যেটা আমার তোমার
ধরো—
স্মৃতির কলাপাতায় খামখেয়ালি
পুতুলের পিঠে দেখা যে কালো দাগটা
তাঁর- প্রয়োজনীয়তা উন্মুক্ত করি গবেষণায়।
.
নাকফুলটা সরে গেছে, দেখতে পাও!
অমৃসণ হাতের প্রলেপে রেগে যাচ্ছে সে
তাঁর- আস্তরণ খসে পড়ে শাড়ির গন্ধ মেখে।
.
আমরা আর কারো স্মৃতিচারণ করবো না
আমরা পূর্বপুরুষের স্মৃতিচারণে ভয় পাই
না জানি কখন অবকাঠামোর বিনাশ ঘটে।
বলো! এবার মানুষ জানুক–
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।
মোট পড়েছেনঃ ৮৮৯জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. ‘সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের’- এটাই সম্পর্কের মূলমন্ত্র হওয়া উচিত তাতে করে মানুষ আজ অধঃপতনে যেতো না । অনেক দিন পর আপনার একটা সহজ লেখা পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. কিছু অনুভূতি মানব সম্পদে পরিণত হয়।সেগুলো পাওয়ায় আসেনা কখনও, তবুও সেই অনুভূতির সুখ ছোঁয়া টুকু খুজে বেড়াই ঠিক ই। সম্পর্কের উপখ্যানে স্মৃতিরুপে দেখা দেয়।শেষের লাইন টি বাজিমাৎ করেছেন।ভাল লাগলো। শুভ কামনা রইলো।

  3. তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
    আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
    সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।****
    বিনাশ হয় মানুষের লাইনটি কানে বাজছে।
    দারুন প্রকাশ।
    শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।