সভ্যতার ছদ্মবেশ
অভ্রান্ত আদ্র স্ট্যাটাস সমগ্রের গায়ে ময়লা জমে
শ্যাওলা শুষে নেয় ইতিহাসে শ্রেষ্ঠ ধর্মযাজক
কতো মহালয়া অভিব্যক্ত সজাগ ভ্রান্ত
নেতৃত্ব দেয় অনাদি মহাবিশ্ব।
সমাজের রীতিনীতি সংস্কৃতিতে সভ্যতা
আড়ালে হাতে তুলে নেয় নেশার বোতল
দগ্ধ হয়েছে প্রভাব বিস্তার করা আমীর
ন্যায়তীর্থ বাক্যচ্ছেদ প্রচারণার অভিযোগে।
মিথ্যে মিশ্রিত সত্যগুলো বিশ্বাস অবিশ্বাসের সাথে
আপ্রাণ বেঁচে থাকার প্রচেষ্টা
তেল জল যতো মেশানো কালো দাগ
বিচ্ছেদ অবশ্যম্ভাবী সততার প্রতিবিম্ব।
মোট পড়েছেনঃ ৭১৫জনআজ পড়েছেনঃ ০জন


৬টি মন্তব্য
খুব সুন্দর—–
দ্বিমাত্রিক সভ্যতায় সাধারণ সমাজ অভ্যস্ত হয়ে গেছে।
সত্যে মিশ্রিত মিথ্যা গুলো তেল-জলের দ্রবনের মতো।
অভিজ্ঞ চোখে পার্থক্য ঠিকই ধরা পড়ে।
সুন্দর লিখেছেন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সবাই নিভোর। পার্থক্যগুলো চোখে পরে না।
খুব সুন্দর লিখলেন।
চমৎকার কবিতা!! অসম্ভব ভালো লেগেছে। এ যেন চোখে আঙুল দিয়ে দেখানো সমাজের দ্বিমুখী আয়না। সব ই দেখা যায়, বোঝা যায় কিন্তু শোধরানো যায় না, ধরা যায় না। ভালো থাকবেন সতত
এ যেন দ্বিচারিণী মত করে পথ চলা। দ্বিমুখী সভ্যতার আগল কখনো ভাঙবে কি। শুভ কামনা।
কবিতা পড়ে ভাল লাগল। আরও পড়তে চাই।