মূল লেখায় যান

সংগ্রহণী

মোঃ রাশিদুল ইসলামকবিতা১৯টি মন্তব্য

প্রথম যেদিন তোমাকে দেখেছি আমি

বুকের মাঝে এক অসম্ভব ভালোলাগা সৃষ্টি হয়েছিল।
কল্পনা জুড়ে শুধু তোমার কথা ঘোরাফেরা করছিলো।
বুঝিনি এই ভালোলাগা বিষ ব্যথায় পরিণত হবে।
।।
সেদিন থেকে তুমি যেখানেই গিয়েছো
আমার অবুঝ মনটা সেখানেই ছুটে চলেছে।
যে পথে তুমি হেঁটেছো
তোমার পায়ের চিহ্ন কুড়িয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে।
।।
গোধূলির সূর্যাস্তে তোমার মন খারাপ হলে
রাতের আকাশে এনে দিয়েছি শতশত জোনাকির দল।
তখন তোমার মুখে হাঁসি ফুটতো।
বেস জোরে করেই হাসতে,বলতে পাগল একটা।
।।
তোমার প্রতিটা কথা প্রতিটা শব্দ
খুব যত্ন করে রেখে দিয়েছি।
আমি যে সংগ্রহণী।
যার এক চোখে স্বপ্ন আর অন্য চোখে শকুনির দৃষ্টি।

 

 

মোট পড়েছেনঃ ৮৭৫জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. গোধূলির সূর্যাস্তে তোমার মন খারাপ হলে
    রাতের আকাশে এনে দিয়েছি শতশত জোনাকির দল।
    তখন তোমার মুখে হাঁসি ফুটতো।
    বেস জোরে করেই হাসতে,বলতে পাগল একটা।

    চমৎকার লিখেছেন।

  2. গোধূলির সূর্যাস্তে তোমার মন খারাপ হলে
    রাতের আকাশে এনে দিয়েছি শতশত জোনাকির দল।
    তখন তোমার মুখে হাঁসি ফুটতো।
    বেস জোরে করেই হাসতে,বলতে পাগল একটা।

    চমৎকার!!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।

  3. এতই ব্যাস্ত এবং মূল্যবান কবি আপনি যে পাঠকদের মন্তব্যের জবাব দেয়ার সময় পর্যন্ত নেই আপনার!
    নিজে লিখুন, অন্যদের লেখাও পড়ে মন্তব্য দিন।
    শুভ ব্লগিং।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।