মূল লেখায় যান

শ্রীরাধিকার মন

ইসিয়াককবিতা১৮টি মন্তব্য

শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।

মোট পড়েছেনঃ ১১০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

    1. রাধা জীবাত্মা আর শ্রী কৃষ্ণ হচ্ছে পরমাত্মা,সুতরাং জীবাত্মার ব্যাকুলতা পরমাত্মার সাথে মিলনের,ভক্তের ব্যকুলতা ভগবানের সাথে মিলনের।
      শুভকামনা রইলো্

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?