মূল লেখায় যান

শ্রমিক

সিকদার সাদ রহমানকবিতা১২টি মন্তব্য

♥#শ্রমিক ♥

কোন এক চৈত্রের খা খা রোদ্দুরে
আমি ঘর্মাক্ত শ্রমিক।
মাথায় এক পরিবার বোঝা
আর ক্লান্ত হওয়া সময়
কপাল থেকে ঘাম টেনে
নামিয়ে ফেলি দু আংগুলে।
দম ফালানের সময় নেই
রোদ বৃষ্টি ঝড় কিংবা কোন ভুলে।

খরতাপে সামান্য বিশ্রামের আশে
কখনো রমনায় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে
সবুজ ঘাসের উপরে এলিয়ে দেই দেহ।
আমরা শ্রমিক, ইতর জাতি
আমাদের আপনা বলে নাই কেহ।

বেলা শেষের কাব্যে
আমার গল্পের হয় না কোন ঠাঁই
ক্লান্ত দেহে গামছা নিয়ে
ঘাম মুছে পুনশ্চঃ ঘরে ফিরে যাই।

#সিকদার_সাদ_রহমান
০৪-০৫-২০১৯

মোট পড়েছেনঃ ৮৬১জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মানবতার জয় হোক। হোক শ্রমিকের ঘামের মূল্যায়ন। তোমার লেখা নিয়ে বলার তো কিছু নেই!! বেশি বেশি লেখা দাও এখানে। ফেসবুকে তো অনেক দাও। নিয়মিত এখানেও দিও। সবার লেখা পড় এবং তোমার মূল্যবান মতামত দিও। সবার পাশে থেকো সবার হয়ে।শুভ কামনা তোমার প্রতি 🌷🌷🌷🌷

  2. শ্রমিকের ঘাম শুকানোর আগে যেমন তার পারিশ্রমিক মিটানো উচিত তেমন শ্রমিকেরও উচিত তার নির্ধারিত কাজের সময়টুকুতে মনযোগ সহকারে কাজ সম্পাদন করা। কবিতাটি ভালো লাগলো। তবে শ্রমিক দিবসে প্রকাশ করলে কবিতাটির গুরুত্ব আরো বাড়তো বলে আমার বিশ্বাস।

  3. মাহমুদ আল মেহেদী

    অসাধারণ। শ্রমিকের ঘামে গড়া আমাদের এ পৃথিবী। কিন্তু শ্রমিকরাই নির্যাতিত

  4. শ্রমিকরা এমনই,
    ভাল লাগলো কবিতা।

    আপনার সময়ের অনেক মূল্য বুঝা যাচ্ছে 🙂 যেকারনে সবার মন্তব্যের জবাব দেয়ারও সময় পাননা।
    সময়ের মূল্য যারা বুঝেন, তাঁদের আমি খুবই পছন্দ করি।

    1. হা হা হা! ভাই একটু খোঁচা মেরেছেন তা বুঝেছি। আসলে আমার মোবাইলের টাচ এ সমস্যা, লেখি একদিক যায় আর এক দিক। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতার মন্তব্যে পেয়ে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।