মূল লেখায় যান

শেষ প্রেম

অন্বেষা চৌধুরীএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

আমি জানি না কারো প্রথম প্রেম হওয়ার অনুভূতি কেমন?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা ভালোবাসে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা  যত্নে রাখে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা আগলে রাখে?
আমি জানি না যারা প্রথম প্রেম হয়ে আসে কারো জীবনে তারা কতোটা স্পেশাল হয়?

দখিন বারান্দার রেলিং এ হাত রেখে খোলা আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে কথা গুলো বলছিলো অন্বেষা।
অন্বেষা কারো প্রথম প্রেম হতে পারেনি। আর কারো প্রথম প্রেম হতে না পারার আক্ষেপটা ছিলো  বরাবরই।

হঠাৎ একদিন সমস্ত আক্ষেপের অবসান ঘটিয়ে দিয়ে সৈকত এলো অন্বেষার জীবনে। নাহ্ অন্বেষা সৈকতেরও প্রথম প্রেম হতে পারেনি। তবুও সে বেশ খুশী সৈকতকে পেয়ে , সৈকতের প্রেম পেয়ে।
সৈকত যখন অন্বেষাকে বলেছিলো ‘তুমিই আমার শেষ প্রেম। তোমার পরে আর কেউ আসবে না আমার জীবনে। কথা দিলাম।’
সেদিন থেকেই অন্বেষা নতুন করে বাঁচতে শুরু করেছে। অন্বেষা খুব খুব খুশি। কারো প্রথম না হোক শেষ প্রেম হয়েছে। কারো শেষ প্রেম হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু অন্বেষার কী এতো ভাগ্য ভালো? সৈকতের জীবনে সত্যিই কী আর কেউ আসবে না? এই একটা জীবন কী সৈকত  অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে?

মোট পড়েছেনঃ ১০১০জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. একান্ত অনুভূতি ভালো লাগলো, এই একটা জীবন কি সৈকত
    অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে।
    অবশ্যই পারবে যদি দুজন দুজনার প্রতি বিশ্বাস রাখে।

  2. শেষ প্রেম!!
    কারো শেষ প্রেম হয়ে আমৃত্যু প্রিয়জনের পাশে থাকা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।
    অন্বেষা সৈকত আমৃত্যু যেনো সুখে দুঃখে একে অপরের পাশে থাকে সেই কামনা রইলো। শুভ কামনা

  3. ” কারো শেষ প্রেম হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু অন্বেষার কী এতো ভাগ্য ভালো? সৈকতের জীবনে সত্যিই কী আর কেউ আসবে না? এই একটা জীবন কী সৈকত অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে?”

    সৈকত শেষ পর্যন্ত অন্বেষাকে ধরে রাখতে পারবে কিনা এটা সময়ই বলে দিবে। কিন্তু এই প্রশ্ন গুলো অন্বেষাকে এক সময় অস্থির করে তুলবে,, কষ্টটা এখানেই লাগলো।

    ভালো লিখেন আপনি,
    শুভ কামনা 🌹🌹

    1. অলরেডি অস্থির ছিলো অন্বেষা। যখন দীর্ঘ সময় সৈকতকে এনাদার করে দেখেছিলো। তখন একটু সংশয় হয়েছিল বলেই এই লেখাটা।
      অসংখ্য ধন্যবাদ জানবেন
      ভালো থাকবেন সবসময় 💓

  4. অন্বেষা সৌভাগ্যবতী।
    শেষ প্রেম হওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার।

    আপু শেষ লাইনের জবাবটা কে দিবে ?
    আমি দিলে বলবো- দুজনের ইচ্ছে, সহমর্মিতা এবং বিশ্বাস অটুট থাকলে শেষ প্রেম অটুট থাকবে। একদিন সময় স্বাক্ষী দিবে।

    লিখাটা কি চলবে ?