মূল লেখায় যান

শেষ পরিনাম

ইসিয়াককবিতা১৪টি মন্তব্য

চলতে পথে যেতে যেতে কোন একদিন,
মনে হলো এলো বুঝি ফাগুনের দিন।

কেউ একজন বলেছিলো প্রিয়, ভালোবাসি।
হাতছানি দিয়েছিলো, সাথে মিষ্টি হাসি।

কপোলখানি ঢাকা ছিলো উদাসী চুলে,
অধরের হাসিটুকু কি করে যাবো ভুলে?

কুসুম কোমল রূপে তার সোনালী আভা,
পটলচেরা চোখে ছিলো আলোকিত প্রভা।

মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম।

মোট পড়েছেনঃ ১১৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. “মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
    স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম। “

    এতো ভুলা মন হলে কি চলে ?
    না কি শুধুই মুগ্ধতা বলে ??
    লাগলো ভালো , শুভ কামনা !

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?