মূল লেখায় যান

শুন্যের ধোঁয়া//

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

শুন্য থেকে ধোঁয়া ওঠে হঠাৎ!!
আর্তি চাপা চিৎকারে বধিরতা বাড়ে।
রঙিন প্রজাপতি রং হারা বিবর্ণ!!

বিদীর্ণ বিশাল জনপদের কানে তালা।
বিপন্ন ভিড়ের দেয়ালে দেয়ালে
পোষ্টার—–
বদল চাই
বদলে যাও
বদলে দাও।

কথায় নয়, কাজেই প্রমান দাও।
কাতারে কাতারে চলছে শুদ্ধ দেবতার কাফেলা।
যত্রতত্র ভাঙা দেউড়ির
ফোঁকরে কাল কেউটে—-
হারাক প্রাণ কার্বোলিকের ছোবলে!!

ভাঙা ঢোলের কেচ্ছা অনেক হলো
ভাগাড় থেকেও বিদেয় হোক
যত ভগ্নাংশের ছায়া।

মোট পড়েছেনঃ ১০২৩জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. প্রতিদিন দেখবে শুধুই হতাসার কেচ্ছা! আমরা নিজ জায়গা থেকে কে কতটা সমাজের করেছি বা করছি? শুধুই কি পেলাম কি পেলাম না নিয়ে মাথা কুটে মরছি।
      সময় এসেছে একটা পরিবর্তনের। আর কত এভাবে চলতে দেয়া?
      অন্তত শুরু হোক ভালোর পরিবর্তন।

    1. খুব দরকার বদলের রুপ চিনতে! আমরা নিজ থেকে যে যতটুকু পারি করতে পারিনা এমন কিছু । আরেকজনকে পারিনা উৎসাহ দিতে অন্তত একটা ভালো কাজ করতে? নিশ্চই চেষ্টাটা তো শুরু করতেই পারি।

    1. প্রতিদিন একটা ভালো কাজ, যা অন্তত সমাজের কোনো একটা ক্ষুদ্র অংশ থেকেও শুরু করা সম্ভব। আমি,আপনি,তুমি,সে,তুই,তোরা, এভাবেই এগোনো সম্ভব। কথায় বলে নিয়ত গুণে বরকত। চলুননা শুরু করে দেই!!

      1. আপু আমি আমার মত বদলাতে অন্যকে বদলানো বরতমান সময়ে সেই মনস্তাস্বতিকবিদ পাইনা। যে বক্তব্য দিয়ে, লেখা দিয়ে সাধারন মানুস্কে জাগাতে পারবে। গুটিকয়েক সাধারন মানুস ভালো হলে সমাজ পরিবরতন অসম্ভব।

    1. একদম…..বদলটা শুরু হোক নিজ থেকেই, হাত মেলাতে জুটেই যাবে হাজারো বন্ধু।
      হ্যাঁ অনেকদিন পরেই এলাম। তোমাকে ইনবক্সে নক করেছিলাম। হয়তো বিরক্ত হয়ে গেছো। তাই আজো চেক করোনি।
      বেঁচেই তো আছি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।