মূল লেখায় যান

শীত এসে গেছে

সঞ্জয় মালাকারকবিতা১৩টি মন্তব্য

শীত এসে গেছে ,
শোনো হেমন্ত, তোমার দিন শেষ।

শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে,
মায়ের পায়ের আঙুল ধরে,
নতুন বৌয়ের স্নানঘাটের জলে
দিদির কলসি ধরে,
শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে।

নতুন বাউ বলছে হেঁসে তুমি আসছ কেনো
গ্রামের লোক দেখলে বলবেকী,
রোদের ঝিলিক দেখার জন্য ঘাটেই বসে থাকি,
তুমি আসছ ঘাটের জলে লজ্জাতে মুখ ঢাকি।

শীত বলছে শোনো,তোমার কাঁধের কলসি টা-কে জ্বরিয়ে তুমি ধরো,
তিনমাস পরে পেয়েছি তোমায় আঁচল কেনো টানো,
হেমন্তের আনন্দে সাঁঝ ধরেছ যত।

শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে-
মায়ের পায়ের আঙুল ধরে,
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির সবুজ মাঠে ঘাসে
দেখছ মা কাঁপছে কেমন, তোমার শীতল তাপে।

শীত এসে গেছে,গরীব দুঃখীর ঘরে
মায়ের পায়ের আঙুল ধরে!

সঞ্জয় মালাকার //

মোট পড়েছেনঃ ১১৯২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?