শীতের কাব্য

নতুন প্রানের বার্তা নিয়ে এলো হিম কুয়াশার ঘোর
আঁধো আলো ছায়া ,শুনশান দিক, শিশির সিক্ত ভোর ।
ভোর বিহানে আযানের ধ্বনি ছড়িয়ে প্রভাত আসে ,
বড় মায়ময় সেই সে লগন মোহময় চারপাশে ।
নামায শেষে গাছিরা ফেরে ,টাটকা খেজুর রস ,
উঠলে ওঠে হাসি ফোটে , হাসে রসের কলস !
ছোট ছোট স্বপ্নগুলো সব প্রাণ পায় প্রতিদিন,
শত দুঃখেরও কৃষকের হাসিটি থাকে সদা অমলিন ।
সরিষা ফুলের ছোট ছোট মুখ হেসে হেসে কথা কয়,
নব রবি কিরনে আলোর চিহ্ন ধীরে ধীরে দেখা যায় ।
ঝরা শিউলি খুটে তুলে খোকা, খুকু গাঁথে ফুলের মালা ।
মুখরিত হয়ে ওঠে সুর তোলে গ্রাম্য পাঠশালা ।
আগুনের আঁচে জড়াজড়ি করে শিশু করে কলরব,
কিচির মিচির ডেকে চলে কোথা কে জানে দুষ্ট পাখী সব ।
জলরঙে আঁকে শিশির বিন্দু, ঘাসের উপর জলছবি ,
কাঁপা কাঁপা হাতে লিখে চলে কাব্য ,প্রকৃতি নামক কবি ।
মোট পড়েছেনঃ ২১৩৭জনআজ পড়েছেনঃ ০জন




১৬টি মন্তব্য
নামায শেষে গাছিরা ফেরে ,টাটকা খেজুর রস ,
উঠলে ওঠে হাসি ফোটে , হাসে রসের কলস !
ছোট ছোট স্বপ্নগুলো সব প্রাণ পায় প্রতিদিন,
শত দুঃখেরও কৃষকের হাসিটি থাকে সদা অমলিন ।
চমৎকার প্রকাশ
অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালো লাগলো।
এমন মন্তব্য করবো?
ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইলো।
চমৎকার আরেকটি কাব্য ধন্যবাদ!
শুভকামনা রইলো ছোট ভাইয়া্
নতুন প্রানের বার্তা নিয়ে এলো হিম কুয়াশার ঘোর
আঁধো আলো ছায়া ,শুনশান দিক, শিশির সিক্ত ভোর ।
নতুন প্রাণের খোঁজে
নতুন বাণী বাজে
শুভ কামনা
আপনাকে ও শুভকামনা দাদা
চমৎকার লিখেছেন
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শীত যেন নতুনরুপে দেখা দিল আপনার কবিতায়। ভালো লেগেছে পড়ে।
শুভকামনা ভাই।
চমৎকার মন্তব্যে মুগ্ধতা ছুয়ে গেল।
আপনাকে ও শুভকামনা ।
অনবদ্য এক কাব্যকথন।
বেশ ভালো লেখনী দাদা।
অনেক ধন্যবাদ ভাইয়া।
নিরন্তর শুভকামনা রইলো।
শীতের ভোরটা খুব সুন্দর ভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন।
গাছিদের দেখিনা অনেকদিন,
শুভ কামনা রইলো!