মূল লেখায় যান

শান্তির সন্ধান (ম্যাগাজিন)

মনির হোসেন মমিকবিতা৩৯টি মন্তব্য
  • আমি আজও সেই আমি
    কেবলি শান্তি খুজেঁ ফিরি,
    কখনো এখানে কখনো সেখানে
    পাই না শান্তি খোজেঁ কোন খানে।

আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।

দার-পতিতে নেই শান্তি
শাদী-বিচ্ছেদ হরমশা”ই,
পতি-ভার্ষায় বিশ্বাসে দূর্বল
শান্তি পাবি কোথায় আর।

আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
আকাশে খুজিঁ উত্তপ্ত দুনিয়ায়
এক পসরা মেঘের জলাশয়।

বাতাসে খুজিঁ,
প্রান ভরে শ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস,
পরিবেশে খুজিঁ,
আবর্জনাহীন সবুজ নগরায়ণে
ভুমি উন্নয়ণের মানবের কাজ।

আর,
অতৃপ্ত জীবনে খুজেঁ ফিরি
জীবন জীবিকার শান্তি,
নেই কোথাও ! নেই শান্তি,
বিতৃষ্ণা’ই যেন জীবন শান্তির ঘাটতি
মন বলে,
শান্তি কি তা জানিস আগে !
বিধাতা বলেন,
প্রদেয়তে তৃপ্ত হলে পাবি সকল শান্তি,
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি।

মোট পড়েছেনঃ ৩৭৩৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৯টি মন্তব্য

  1. কবিতার চয়নে ছন্দের মিলটা ভালো খুঁজে পেলাম। কবিতার সাথে যুক্ত আরেকটি প্রেক্ষাপটের মিলও দারুন। খুব ভালো লাগলো্

    তবে শেষ কথা-“শান্তির মা’ মরে গেছে সেই কবে”। হা হা হা…।
    শুভ কামনা রইলো

  2. মাহমুদ আল মেহেদী

    শান্তি যে ছোট্ট একটা শব্দের ভিতর নিহিত “আলহামদুলিল্লাহ”। চমৎকার লেখা ভাই।
    যা খুঁজি নিত্য
    তা যে আমার মাঝেই সত্য।

  3. শুনেছি,
    শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
    ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
    অবশেষে,
    খুজেঁ পেলাম শান্তির মা বাবা
    সেতো কবে’ই গেছে মারা।,,,,,,

    শান্তির মা বাবাকে খুঁজতে খুঁজতেই মেরে ফেলা হয়। অথচ খোঁজা বন্ধ রাখলেই তারা বেঁচে থাকতো। আমরা যা চাই তা পাওয়ার প্রত্যাশা যদি কম করি তাহলে শান্তি না পেলেও অশান্তি কমবে।

    ভালো থাকুন মমি ভাই, শুভ কামনা 🌹🌹

  4. ভাইয়া আপনার কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এই লেখায় নতুন আপনাকে খুঁজে পেলাম। অসাধারণ লিখেছেন।

      1. যাব কি না সে কথা বলতে পারছি না তবে উদাও হয়ে যাবো না, মাঝ মাঝে আসব এই কথা দিতে পারি। লক্ষ্যটা পূরণ হোক, আবার নিয়মিত হব ইনশাআল্লা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?