মূল লেখায় যান

শহীদেরা ভাল থেক….

আবু জাকারিয়াকবিতা, সাহিত্য৯টি মন্তব্য

আমরা স্বাধীনতায় বিশ্বাসী,
আমরা রক্তে পেয়েছি আমাদের দেশ,
আমাদের জন্মভূমি।
এদেশের প্রতিটি মাটি কনা
স্বাধীনতার কথা বলে
বলে স্বাধীনের ইতিহাস।
এদেশের মাটি পবিত্র, ঠিক সদ্য ফোঁটা নিষ্পাপ
ফুলের মত।
হাজার লাখো শহীদের রক্ত মিশে আছে
এদেশের মাটিতে।
সেই রক্তে ফোটে লাল গোলাপ
অথবা হাস্নাহেনা ফুল।
ফুলগুলো ফোঁটে, আর আমরা পাই স্বাধীনতার গন্ধ
পাই স্বাধীনতার স্বাধ।

ওগো বীর শহীদেরা,
তোমাদের পবিত্র আত্মা এখন কোথায় আছে?
হয়ত তোমাদের দেশের মাটিতে
হয়ত আমাদের চারপাশে
উপভোগ করছে স্বাধীনতা,
যে স্বাধীনতার জন্য তোমরা সংগ্রামী হয়েছিলে
ঢেলে দিয়েছিলে তোমাদের স্রোতের বেগে বয়ে চলা
তাজা রক্ত
উপভোগ কর, যত পারো স্বাধীনতা উপভোগ কর
এই স্বাধীনতাতো তোমাদের জন্য
কারন তোমরাইতো এনেছিলে স্বাধীনতা।

আমরা তোমাদের দেখছিনা
হয়ত তোমরা আমাদের দেখছ।
হয়ত তোমারা আমাদের চারপাশে আছ।

কিন্তু,
তোমরা কি অভিমান করেছ?
অভিমান কর না,
আমরা তোমাদের ভূলে যাইনি
ভূলে যাব না কোন দিন
তোমারা আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে
বেঁচে থাকবে এদেশের স্বাধীনতায়।
আমরা ভাল আছি,
তোমরা ভাল থেক,
ভাল থাকুক তোমাদের পবিত্র আত্মা!

মোট পড়েছেনঃ ৮০১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

  1. ‘এদেশের মাটি পবিত্র, ঠিক সদ্য ফোঁটা নিষ্পাপ ফুলের মত।’ এই পবিত্রতা রক্ষা করতেই হবে।কবিতায় প্লাস (y)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?