মূল লেখায় যান

শহর বন্দী !

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

বেলা আজ করেছে খেলা…..
খেলা হয়েছে পথ হারা,
আমি তো শহর বন্দী
গীটার হাতে করি খেলা!
দেখিনি গ্রাম, দেখিনি সবুজ বনোভূমি
গীটার হাতে তুলি সূরের ধ্বনি,
মা বলেছেন বন্দী পাঠশালায়
আছে সুন্দর পরিবেশ!
নেই তো খেলার সাথী
আমি শহর বন্দী,
রূপকথার গল্পে হয়
আমার পরিণতি!
ট্রাফিক জ্যামে হারায় স্বপ্ন
দেখিনি গায়ের পথ,
দেখিনি আমি গায়ের কৃষক
সোনালী ধানের রথ!
আমি যাইনি পাশের বাড়ি
খেলতে রান্নাবাড়া,
গীটার নিয়ে সঙ্গে বেশ আছি আমি !

সঞ্জয় মালাকার //

মোট পড়েছেনঃ ১১৮৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?