মূল লেখায় যান

শব্দের শুদ্ধচারণ

শিরিন হককবিতা২০টি মন্তব্য

 

 

 

শব্দের শুদ্ধচারণ

 

শিরিন হক

 

শুদ্ধচারণ ভূমিতে আবাদ হোক বিশুদ্ধতার বীজ।

সেখানে ফলুক সাম্য-অসাম্প্রদায়ীকতা-প্রেম এবং মানবাতার ফসল।

নবজাতকের মুষ্টিবদ্ধ হাতে তুলে দেই এক একটি পদ্মকমল।

প্রতিটি পথের দ্বার খুলে দিতে-

ভুমিষ্ঠ নবজাতক হোক সভ্যতার প্রতীক।

মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।

 

আমি গাইতে আসিনি শরীরের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা শব্দের জ্বালাময়ী গান

আমি লিখতে আসিনি নগ্নতার বিচিত্রতা

কামুক চোখে আগুন জ্বালিয়ে তোমাদের ঠেলে দিতে চাইনা নরকের পথে।

 

মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।

প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা।

 

২৭ জুন ২০২০

বরিশাল

মোট পড়েছেনঃ ১০৯৮জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. মায়ের শরীর আবৃত রেখে অন্তরের উপসনা করে যেতে চাই আজন্মকাল।

    প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা। — খুব চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো কবি।

  2. লেখার অন্তর্নিহিত মূলভাব ঠিকঠাক উপস্থাপন করেছো। খুব সম্ভবত আমি নিজেও লিখেছিলাম এমন ধারার একটা লেখা। “শব্দের চারণভূমি ”
    দুটো লেখারই বিষয় প্রায় একই রকম।
    ভালো লাগলো।
    শুভ কামনা।

    1. তোমার সাথে বিশুদ্ধ কবিতা লেখা নিয়ে আলাপ কালে তুমি বলেছিলে সুড়সুড়ি জাগানো টাইপ কবিতা তোমার পছন্দ নয়। তখন তুমি বলে ছিলে তুমি সবসময় “শব্দচারন ভুমির পক্ষে” তুমি আমিও তোমার মতই ওসব কবিতা বিরোধীতা করি।কালকের আলাপের পর এ কবিতার জন্ম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।