সর্বভাষাবিদ ঈশ্বর কি আমার ভাষা বোঝ
আমি যে ভাষায় কথা বলি, গালি দেই ক্ষুধার তাড়নায়
নিক্তির পাল্লায় আজ আমার কৃতকর্ম মাপতে থাকি
কোন কর্মদোষে আমার কপাল বেয়ে ঝড়ে পড়ে কষ্টের লাল রক্ত।
কতোটুকু দুরত্ব আছে আমার আর ঈশ্বরের মাঝে
আমি গজফিতা দিয়ে মাপতে থাকি
কত ক্রোশ……….
কত মাইল………..
কত হাত দুরত্বে তার বাস।
কত দূর থেকে আমায় দেখে ঈশ্বর বাঁকা হাসি হাসে
সেটি দেখার বৃথা চেষ্টায় আমি চাতক পাখি হয়ে বসে থাকি।
আর কত কর্ণবির্দীণ করা চিৎকার দিলে শুনবে তুমি
কবে বন্ধ হবে তোমার আমার মাঝে এ ইদুঁর-বিড়াল খেলা।
মোট পড়েছেনঃ ১২১৭জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য
ভাল্ললাগসে
টিংটং টিংটং টিংটং
ভাল লাগছে জেনে খুশি হলাম। ধন্যবাদ
এই লীলার শেষ নেই
উত্তরও নেই ।
হয়তো বা?
লীলা লীলা সবই তার লীলা, মায়ার খেলা।
ধন্যবাদ মন্তব্যর জন্য
কত হাত দুরত্বে তার বাস ??? উত্তর জানলে জানাবেন
উত্তর তো আমিও জানি না ভাই। আর জানি না বলেই তো কবিতা লিখা
খসড়া বলেছেনঃ লীলা লীলা সবই তার লীলা, মায়ার খেলা।
আমার পাতায় আগমনের জন্য অশেষ ধন্যবাদ
চিৎকার না করে বিড়ালের নিঃশব্দ হেঁটে চলা-ই ভাল। ভাল থাকুন,
ধন্যবাদ
মন থেকে ডাকেন ………………।
এমন ডাক না সুনে পারেই না ……… (y)
ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্যর জন্য
🙂
অশেষ ধন্যবাদ
ঈশ্বর সব ভাষা বুঝতে পারেন না. 🙁
তবুও ডাকুন. লেখাটা ভালো লেগেছে. (y)
ধন্যবাদ। লেখা ভাল লেগেছে জেনে খুশি হলাম
ভালো লেগেছে খুব -{@
ভাল লেগেছে জেনে খুশি হলাম