ছবি আঁকা হবে ,
তাই রঙ চাই
ওই রঙ-এর জন্ম কারখানার বন্ধ-ধোঁয়াটে পরিবেশে নয়
গাছের পাতা থেকে নেবো সবুজ
আকাশ দেবে নীল
মেঘের থেকে কালো
মাটি দেবে পিঙ্গল
বেলী ফুলের থেকে সাদা
আর লাল নেবো এই শরীরের সতেজ রক্ত থেকে
তারপর চিত্রকরকে দেবো এমন পেইন্টিং পেপার
প্রকৃতি এবং রক্তের রঙ মিশিয়ে তোমার ছবি আঁকা হবে
স্পষ্ট হবে তোমার অবয়ব
আরোও থাকবে সেখানে আমাদের গল্প ,
শুধুই আমাদের কথা—
সেসব তোমার চোখে-ঠোঁটে উদ্ভাসিত হবে
তুলির শেষ টানে…
( সামিরা আব্বাসী আপুর সৌজন্যে আমার এই লেখা )
হ্যামিল্টন , কানাডা
১৩ নভেম্বর , ২০১২ ইং ।
মোট পড়েছেনঃ ৯৪৫জনআজ পড়েছেনঃ ০জন



১৬টি মন্তব্য
সুন্দর ।
অনেক দিন পরে পোস্ট।
কিছু পোস্ট মুছে গিয়েছে , আশাকরি আর হবেনা এমন ।
শুভকামনা।
সময় পাইনা 🙁
সুন্দর লিখেছো দিদি… এত্তো বড় ছবিটাও অনেক সুন্দর।
কার দিদি দেখতে হবে না ? 🙂
সুন্দর লেখা । প্রকৃতির রং দিয়ে ছবি আকা । একে ফেলুন দিনি ।
একেছিতো লিলাদিদি মনি 🙂 (3
লেখা ও ছবি দুটোই সুন্দর । শুভ প্রত্যাবর্তন 🙂
অনেক দিন পরে আজ আবার আসলাম , আবার শুভ প্রত্যাবর্তন বলবেন নাকি ? :p
রং দিয়ে একে ফেলুন না ! সুন্দর লিখেছেন।
রং দিয়ে আঁকা ভালো লেগেছে
আমার মনের সবদিকেই রঙ আর রঙ । কেবলই নীল রঙ । 🙂
রঙ চাই……………………………………
রঙ সবদিকেই আছে ছড়ানো ।
//তারপর চিত্রকরকে দেবো এমন পেইন্টিং পেপার
প্রকৃতি এবং রক্তের রঙ মিশিয়ে তোমার ছবি আঁকা হবে
স্পষ্ট হবে তোমার অবয়ব//
চমৎকার লাইনগুলি
এখনও চিত্রকরই খুঁজে পাইনি । কি করা যায় বলুন তো আপুমনি ! ;?
অসম্ভব সুন্দর লেখা।