মূল লেখায় যান

মোহ

হালিমা আক্তারকবিতা১২টি মন্তব্য

মৃত্যু অনিবার্য

ভুলে যাই তাকে

সে থাকে আশপাশে

দেখার দৃষ্টি নাই সাথে।

জীবন ক্ষণস্থায়ী

তাকে সাজাতে

ব্যস্ত সময় পার করি।

ক্ষণিক মোহে ভুলে আছি

জীবন সে তো ছোট্ট এক তরী,

দুনিয়া অস্থায়ী আবাস

তবু প্রাসাদ গড়ার নিরলস প্রয়াস।

মিথ্যার ফানুসে রেখে হাত

চলেছি অবিরাম

চলন্ত গাড়ি হঠাৎ যাবে থেমে

ব্রেক কষার সময় নাহি দিবে।

মোট পড়েছেনঃ ৬৮০জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. দমে দমে লওরে মন মাবুদ আল্লাহর নাম” এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে জীবন খানা, চক্ষু বুজিলে, হায়রে দম ফুরাইলে, হায়রে চক্ষু বুজিলে…..

    তবুও মোহইতো!!!

    1. মাঝে মাঝে ভাবনার অতলে হারিয়ে যাই। আবার সেখানেই শেষ। কী নিয়ে যাবো। সম্বল কিছু নেই। আবার ভুলে যাই। এভাবেই একদিন সব শেষ হয়ে যাবে। শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।