মূল লেখায় যান

মেগালোডান

পাগলা জাঈদকবিতা৬টি মন্তব্য

আজ এতকাল পরে
দু’টি কথা বলে গেলে হৃদয়ের ঘরে,
যেন মোজান্মিক ছুঁয়ে গেল আরব সাগর
ব্যাথা ঝর-ঝর
ঝিঙের মাচায় গড়া ময়না’র ঘর।

সে দোলায় দুলে যাই ভুল
বুকের জমানো স্মৃতি প্রেমের মাশুল,
এক আকাশ ভালবাসা কৃষ্ণ গহবরে
উঁকি দেয় ফের আজ এতকাল পরে।

জয় হোক ভালবাসা জয় হোক ক্ষোভ,
প্রনয়ের লোভ,
আমি যাব আলপথ ধরে,
অপেক্ষা -তুমি আসবে,
আজকের বাদে ঠিক বহুকাল পরে।

মোট পড়েছেনঃ ৭২০জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

    1. মেগালোডান একটা প্রগৌতিহাসিক হাঙরের নাম, মিলিয়ন বছর আগেই যা হারিয়েছে, এরা ডাইনোসার ধরেও খেয়ে ফেলত। বিজ্ঞানী রা মনে করে এখনো সাগরের কোথাও না কোথাও এর অস্তিত্ব আছে। কারন কিছুদিন আগে মাত্র দশ হাজার বছর পুরোনো একটা মেগালোডান এর দাঁত পেয়েছে তারা সাগর তলে।
      প্রেম ও ঠিক এমনই, মিলিয়ন বছর ধরে সবার বুকে আছে, মানুষ যতই বলুক সত্যিকার প্রেম নেই কিন্তু মেগালোডান এর মত প্রেম ও থেকে যায় কোথাও না কোথাও।

      মহাসাগর এর একটি অংশের নাম মোজান্মিক চ্যানেল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।