মূল লেখায় যান

মায়া বন্দরে কয়েক প্রহর-৫

নবকুমার দাসকবিতা১৪টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৫

  •     নবকুমার দাস

ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,

পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।

যে যাত্রার পথ মসৃণ অশ্রুসজল,সুপ্রবল ঝঞ্ঝা দুর্বিপাকে

নাবিকের  চঞ্চল মন,তবু সাড়া দিতে হবে দুরের সে ডাকে

কালের যাত্রাপথে অবিরাম যাওয়া আসা অগণন বন্দরে,

অলকমেঘ জানে মাস্তুলের সন্তাপ-শোক, অন্তরে অন্তরে ।

ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,

পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।

মোট পড়েছেনঃ ৬৪৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. এই লেখাটি সম্পাদনায় ক্লিক করে নীচে খসড়াতে ক্লিক করে খসড়ায় রাখুন দাদা। সোনেলায় দুটি পোস্টের ব্যবধান ২৪ ঘন্টার বিরতি দিয়ে লেখা প্রকাশ করতে হয়।

  2. এসেছি অন্ধকার, অজানা জগৎ থেকে আবার ফিরে যেতে হবে অন্তিম যাত্রায় এটাই যে প্রাণীকুলের চিরন্তন নিয়তি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?