মূল লেখায় যান

অর্ধেক জীবন

নবকুমার দাসকবিতা৯টি মন্তব্য

।। অর্ধেক জীবন ।।

 

সূর্য এখন মাঝ আকাশে ভাস্বর।

 

স্নিগ্ধ সকালের আবেশ আর নেই,

বরং খরতাপে জর্জর চৌদিক সংসার ঘর বসত ।

 

এবার উতরাই ।

ক্রমশ নীচের দিকে নামা ।

মাটির কাছাকাছি।

ফসল গোছানোর পালা ।

গর্জনশীল চল্লিশার পর

শান্ত সমুদ্দুরে এখন অশ্ব-বিসর্জনের পালা ।

ভারী জাহাজের কাপ্তানের হালকা হওয়ার সন্তর্পন অভিলাষ।

তবু জড়িয়ে যাবে নৌবহর সারাগোসার সোনালী ঘাসের জঙ্গলে যেখানে সংসার হর এক টুনা আর সাগর কচ্ছপের ।

ডুবে যাবে উজ্জ্বল গোলক মাটির পৃথিবীর বুকে।

তাই কাছাকাছি বন্দরে ফেরার তোড়জোড়।

 

খতম অর্ধেক সফর ।

পরিপূর্ণ অর্ধেক জীবন ।

 

একটু পরেই অস্তাচলের পথে ইউ টার্ন নেবেন আরেক নবকুমার।

মোট পড়েছেনঃ ৭৮০জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. ঠিক মধ্যাহ্নে হঠাৎ মেঘের ছায়া পড়ে
    আলোআঁধারিতে যেমন গোধূলিলোকের সৃষ্টি হয় আবার
    মেঘ কেটে গেলেই পূর্ণ জ্যোতি নিয়ে উঁকি মারে সূর্য।
    এ যেনো গোলকধাঁধা মধ্যাহ্ন বয়স,, এই বুঝি ঝুপ করে নেমে যাবে সন্ধ্যা।
    সুন্দর লেখনি,,, শুভ কামনা রইলো।