দেহ পোড়া গন্ধ

নিরুদ্দেশ!
হেঁটে চলি পথের পিঠে চড়ে
পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে
কখনো হৃৎপিণ্ডের রক্তবমি হয়
ফজরের গোলাপ তখনো ফোটে?
দূরদৃষ্টি!
বইঠার আঘাতে নদীর রক্ত ঝরে
বাতাসে নৌকা পালের পরকীয়া
গাঁয়ের বঁধুর আলতা জলে স্নান
চিলে খোঁজে মৃত শরীরের দেহ
বইঠা হাতে প্রেমিক বাঁচে?
ছবিঃ সোনেলা
মোট পড়েছেনঃ ৯৬৮জনআজ পড়েছেনঃ ০জন


১৪টি মন্তব্য
চমৎকার কবিতা। দুটোই সুন্দর হয়েছে। বইটার আঘাতে নদীর রক্ত ঝরে দারুন উপমা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ধন্যবাদ! খুশি হলাম। লেখার চেষ্টা করছি…
অসামান্য লেখা।
অপার ভালোলাগা
মহী ভাই! ব্লগের জন্য খুবই পেশাদার। সব জায়গাতেই আপনি সমানে সমান।
“হেঁটে চলি পথের পিঠে চড়ে
পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে ”
দারুণ উপমায় সুন্দর কবিতা লিখেছেন। তবে আরও বড় আকারে লিখলে সুখপাঠ্য হতো।
ইনশাআল্লাহ, চেষ্টা করবো। শুভকামনা রইলো আপনার জন্য।
পরিণত লেখা।
কবি ভাই! খুশি হলাম।
সমাজ সুন্দর হোক। ভালো দিক গুলো পরিপূর্ণততা পাক।
কবিতা ভালো লেগেছে
ধন্যবাদ
দারুন উপমা। ভালো লাগলো। শুভ কামনা।
ধীরে ধীরে লেখা পাকাপোক্ত হচ্ছে প্রিয় কবি। ভাল থাকবেন।লিখুন নিয়মিত।
ভালোবাসা রইলো
ভালোবাসা রইলো