মসৃণ বালুদ্বীপ

মসৃণ বালুদ্বীপ বিছানো পায়ের ছাপ
যেখানে নীলজল ঠেকিয়ে মাথা
ধুয়ে মুছে দেয় আমাদের ফেলে আসা পা।
কতটা গভীরতা সাগরের বুকে
কতটা ভালোবাসায় মৃদু জল হবে
পিপাসিত চোখ গুলো দাবানলে জ্বলে
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে।
আমাকে কেও বলেছিলো এ পূর্নিমা আলোয়
বুকে রেখে মাথা দেখেছিলাম সাগরের ঢেউ
এভাবে ভেজা ছোঁয়া লেগেছে যদিও
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।
আমাকে কেও জড়িয়ে কেঁদেছিল বুকে
শীতল কণ্ঠে বলেছিলো পাশে থাকবে তো রোজ
এভাবে কতো কাছে ছিলাম তোমার
শেষে দেখি শূন্য বুকে বিশাল আধার।
মোট পড়েছেনঃ ৬৫৫জনআজ পড়েছেনঃ ০জন


২৪টি মন্তব্য
প্রফাইলে আপনার একটি ছবি আছে। আপনার ছবি ফিচার ছবি হিসেবে দেয়ার যুক্তি কি? ফিচার ছবি হিসেবে লেখার সাথে মানানসই একটি ছবি দিন।
শুভ ব্লগিং।
ধন্যবাদ প্রিয়
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে?খুব সুন্দ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য🖤
খুব সুন্দর।
ধন্যবাদ
লেখা পড়ে বিমোহিত হলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য❤
দারুন লাগলো। স্মৃতিরা এভাবেই শূণ্যবুকে বেঁচে থাকে বিরহের কাঁটা হয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অবিরত
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤🖤
সুপ্রিয় ব্লগার, সোনেলা ব্লগের নিয়ম অনুযায়ী আপনার প্রফাইল ছবি দেওয়া উচিত, অনুরোধ করছি দ্রুত আপনার ছবি প্রোফাইলে এড করার জন্য।
প্রিয় কবি,
ছবি আপলোড করতে কিছু সমস্যা আছে।১০০ কেবি এর বেশি পিকচার এড করা যায় না।তাই আপলোড করা ছবিটাই দিয়েছিলাম।
ধন্যবাদ❤
সমস্যা থাকলে সে সমাধানও আছে সুপ্রিয় ব্লগার, আপনি ছবি রিসাইজ করেই দিতে পারেন আপনার ছবি, দরকার হলে আপনার পরিচিত ব্লগারের সাহায্য নিন প্লিজ।
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।
বেশ লাগলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤🖤
ভালো লাগলো আপনার কয়েক লাইনে কবিতা। বুঝার আছে অনেক।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য❤
ছোট কবিতায়, অনেক বলা
ধন্যবাদ প্রিয়
সুন্দর। ছবিটা কি সেইন্টমার্টিন?
হতে পারে,
ধন্যবাদ আপনাকে
ভালো লাগলো। শুভ কামনা রইলো॥
ধন্যবাদ আপনাকে