মূল লেখায় যান

“মনে পাপ নেই”-সমরেশ মজুমদার

গালিবা ইয়াসমিনবুক রিভিউ১০টি মন্তব্য

বই : মনে পাপ নেই
লেখক : সমরেশ মজুমদার
প্রকাশকঃ সুধাংশুশেখর দে , দে’জ পাবলিশিং
মোট পৃষ্ঠা: ১৩৬
মূল্য: ১২৫ টাকা

পাঠ্য প্রতিক্রিয়া :
সমরেশ মজুমদার হচ্ছেন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক । তিনি খুব জনপ্রিয় কিন্তু আমি নতুন পাঠক হওয়ায় তার সম্পর্কে কম জানি। স্যার এর লিখা ” দিন যায় রাত যায় ” বই পড়েই তার লিখার সাথে প্রথম পরিচিত হই ।
” মনে পাপ নেই ” বইটা মূলত প্রবন্ধের বই । তার আশেপাশের মানুষদের নিয়ে লিখেছেন , তুলে ধরেছেন সামাজিক অবস্থা । স্যার এর সময়ের চিত্র আর আমাদের এই বর্তমান সময়ের চিত্র তার ভাষ্য অনুযায়ী খুব সুন্দর করে বলেছেন । দু ‘ বাংলা বলা চলে না , বলতে গেলে বলতে হয় বাঙালীদের মাঝে যে ধর্মান্ধতা একটা কুশ্রী রূপ ধারণ করছে তিনি তা বিভিন্ন ভাবে বোঝাতে চেয়েছেন । বাঙ্গালী জাতিতে নারীদের চিন্তা ধারণা আর পুরুষের অবস্থান নিয়ে তিনি কি ভেবেছেন তাও বলেছেন ।
বই – সাহিত্য – পত্রিকা নিয়ে যে আলোচনা করেছেন সে সবে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম , সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায , হুমায়ূন আহমেদ ইত্যাদি বড় বড় ব্যাক্তিদের কথা । বই প্রকাশক আর বিক্রেতাদের মধ্যে যে বিষয় গুলো আসে এবং বই পাইরেসি যা আমাদের মতো সাধারণ পাঠকের না জানা এসব তথ্য এই বইতে লিখেছেন সমরেশ স্যার।
সব মিলিয়ে তিনি তার মনের কথা গুলো প্রকাশ করতে চেয়েছেন যেখানে ছিল না কোন লুকোচুরি বা কারচুপি ।
বইটা পড়ে শেষ করতে মাত্র ৫ ঘন্টা লেগেছে অর্থাৎ আমার ১দিনে পড়ে শেষ করতে পারা ষষ্ঠ বই “মনে পাপ নেই ”। সত্যি বলতে বইটা ভালো লেগেছে , বড় মানুষদের ভাবনা গুলো জানতে কার না ভালো লাগে ! ।
তাই সময় না নিয়ে “মনে পাপ নেই ” বইটি সংগ্রহ করেই পড়ে ফেলুন।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

মোট পড়েছেনঃ ১২১৫জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমাদের মাঝে এমন ধৈর্যশীল সিরিয়াসধর্মী পাঠক আছে জেনে ভাল লাগল।
    নিজের টেবিলে না পড়া বইয়ের স্তুপের চোখ-রাঙ্গানো উপেক্ষা করে এই বই পড়ে ফেলব তা ভাবতে পারছি না।
    যদিও পড়ার ইচ্ছেটা থেকে ই যায়।
    আপনার কাছ থেকে জানছি নানান বই সম্পর্কে তাও তো অনেক, এই মুহূর্তে।

  2. এখানে সব বই পাওয়া যায়না। অবশ্য বেশ কয়েকটি বইয়ের বুকিং দিয়ে রেখেছি। কলেজ স্ট্রিটেই পাওয়া যাচ্ছেনা। খুবই দুষ্প্রাপ্য। দেখি এই বইটার নামও দিয়ে রাখবো।

    ধন্যবাদ!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।