মূল লেখায় যান

ভালোবাসি বলে স্লোগান দিলে

নাজমুল হুদাকবিতা১৭টি মন্তব্য

জানি, ভালোবাসি তোমার কোনো স্লোগান নয়;

তবুও ক্ষুধার্ত প্রেমে ভালোবাসার দাবি তুলো-
দাবি এভাবেই দাও তোমার আমার সুষম বন্টন
ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত
দাবি- ছেড়ে গেলে তোমায় পতন ঘটিয়ে দাও আমাকে

এসব দাবি আজ আমাকে ঘিরে তোমার সাথে
অথচ- আমি জানি ভালোবাসি বলে স্লোগান দিলে
ভালো রেখে কাউকে নিশ্চুপ নিরবে রোবট হতে হয়
নিদারুণ সময়ে ভালোবাসি বলা তোমার স্লোগান নয়।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১১৩৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
    দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত
    সত্যি কি দেখা যায় ভাই?
    দারুণ লিখেছেন। পাঠে মুগ্ধতা অনিমেষ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?