মূল লেখায় যান

ব্লগার্স প্রফাইল : আরজু মুক্তা

হালিমা আক্তারব্লগার্স প্রফাইল৪৫টি মন্তব্য

আমার সাথে তাঁর পরিচয় একটি ফেসবুক সাহিত্য গ্রুপ থেকে। বিভিন্ন পোস্টে লাইক কমেন্টস, অনেকটা লেখালেখির মাধ্যমেই। সেখান থেকে নির্ঝর শব্দের ঢেউ যেন আমাদের একত্র করে দিল। বলছিলাম ব্লগার আরজু মুক্তার কথা। দেখা হয়নি কখনো ভার্চুয়াল জগতের পরিচয়। তবু যেন কত আপন। না দেখেও মানুষকে ভালোবাসা যায় বিশ্বাস করা যায়। আরজু মুক্তা আপার অনুপ্রেরণায় বের হয় যৌথ কাব্যগ্রন্থ নির্ঝর শব্দের ঢেউ। কাব্য গ্রন্থটি প্রকাশ করার ক্ষেত্রে তাঁর অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার কথা বলে শেষ করা যাবেনা। সবাইকে একই প্লাটফর্মে নিয়ে আসা। কবিতা সংগ্রহ, প্রুফ দেখা সত্যিই অবাক করা ব্যাপার। একাজগুলো চলছিল করোনাকালীন লকডাউন এর সময়। বইটি প্রকাশের পর আমাদের সবার কাছে বইটি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিজ হাতে করেছেন।

সোনেলা ব্লগে আগমন আরজু আপার হাত ধরে। এক কথায় বলা যায় আমার লেখার জগৎটাকে প্রসারিত করার ক্ষেত্রে আরজু আপার ভূমিকা অনস্বীকার্য।

আরজু মুক্তা একজন সব্যসাচী লেখক। তাঁর প্রতিটি লেখাই অসাধারণ। বিশেষ করে তাঁর মুভি রিভিউ গুলো অতুলনীয়। সাথে আছে আজকের চায়ের রেসিপি।  রম্য রচনাতেও তিনি কম যান না। তিনি ব্লগের সবার পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়েন। এবং প্রতিটি পোস্টে তাঁর মন্তব্য দেখা যায়।

আরজু মুক্তা সোনেলা ব্লগে যুক্ত হয়েছেন–২ বছর ৩ মাস ২ দিন আগে। তিনি পোষ্ট লিখেছেন-১৪৯টি। মন্তব্য করেছেন-৬০০৬।

সাহস করে লিখলাম। ভুল ত্রুটি মার্জনীয়।

মোট পড়েছেনঃ ৯৮৮জনআজ পড়েছেনঃ ০জন

৪৫টি মন্তব্য

  1. আরজু মুক্তা আপু সবাইকে মন্তব্য দানে উৎসাহিত করেন সেই সাথে চমৎকার চমৎকার সব লেখা পোস্ট করেন। অনেক সময় করে লিখেছেন আপুকে নিয়ে। দুজনের জন্যই রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা আপু

  2. সাব্বাস আপনাকে, খুব ভালোভাবেই আরজু মুক্তা আপুকে নিয়ে বিস্তারিত লিখে ফেললেন, সাহস করাটাই ব্লগারের চরিত্র, সাব্বাস আবারো। 😊

  3. ব্লগার্স প্রোফাইল নিয়ে প্রথমে লেখার জন্য অবশ্যই ধন্যবাদ।
    আসলে মানবিক সম্পর্কগুলো বিনিসুতোর, কখন যে কোথায় কীভাবে আপন হয়ে যায়, হিশেব নিকেশ ছাড়াই।
    তিনি সোনেলাঅন্তপ্রাণ ব্লগার। তার গুণের শেষ নেই। লেখা-পত্রের সব দিকেই তিনি সমান পারদর্শিনী।
    আপনাদের দু’জনকেই ইদের শুভেচ্ছা।

  4. ওনার মতো লেখিকা সম্পর্কে কিছু বলার সাহস নেই। সবদিকেই পারদর্শী। আপনাদের দুজনের জন্যই অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈদের শুভেচ্ছা রইল

  5. ব্লগার আরজু মুক্তা যে আপনার অত্যন্ত সম্মানের একজন ব্লগার তা আপনার লেখায় প্রকাশ পেয়েছে।
    স্বল্প সময়ের তুলনায় তিনি অনেক বেশী মন্তব্য দিয়ে সবাইকে উৎসাহ যুগিয়েছেন।
    একজন ব্লগার হিসেবে তিনি সফল।

    শুভ কামনা আপনার এবং আরজু মুক্তার জন্য।

  6. আপনার দৃষ্টি দিয়ে তাকে নতুনভাবে জানলাম, তিনি সোনেলার সোনালী ব্লগার। আপনার লেখনীতে তার সমস্তটাই অত্যন্ত আন্তরিক ভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যান্য অনেক ব্লগারের সাথে আপনাকেও তিনি এখানে, এই উঠোনে নিয়ে এসেছেন। ধন্যবাদ তার প্রাপ্য।আপনার মতো একজন ব্লগারকে পেয়ে সোনেলা গর্বিত।

    ভালো থাকুন দুজনেই। শুভ কামনা নিরন্তর 🌹🌹

  7. হালিমা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বমার তো ধন সম্পদ নাই। ঐ আন্তরিকতা আর ভালোবাসাটাই আছে। এবং তা দিয়ে চাই মানুষের হৃদয় জয় করতে। আমার কর্মজীবনে, উপর তলা থেকে রাস্তার লোক সবার ভালোবাসা বা শ্রদ্ধা আমি পেয়েছি। এই ভালোবাসা বা ভালো ব্যবহারের জন্য। দোয়া করবেন এমনি যেনো থাকি।
    আর আপনার এমন পোস্ট আমাকে মায়ার বাঁধনে বেধেছে। আমি মনে রাখবো চিরকাল। ভালোবাসা সবসময়।
    আর আজ যতগুলো গোলাপ ফুটেছে সব আপনার জন্য থাকলো।

    1. ধন-সম্পদে চিরস্থায়ী সম্পদ নয়। আন্তরিকতা ভালোবাসা এটাই মানুষের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি। আমারও কিছুই নাই। শুধু চেষ্টা করি সবার সাথে ভালোবেসে থাকতে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

  8. মুক্তা আপু,,,,শুধু এটুকু বলতে চাই নারকেলের মত, বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরটা কাঁদা মাটির মত নরম যে বুঝতে পারবে তারই লাভ কারন তিনি ভালোবাসতে জানে, আপন করতে জানে,তবে এই বিষয়টা ধরতে পারাই হল আসল কথা।।। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপুর প্রোফাইল লেখার জন্য। শুভকামনা দুজনের জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।