দক্ষ রাধুনির মত বলেছিলে
“ছুয়ে দেখো,কিচ্ছুটি হবেনা-
কুসুম গরমে তুমি উষ্ণ হবে”
“লাল নীল প্রজাপতির মত
তুমিও রঙ্গিন হবে,উড়তে শিখবে”
ক্ষত ভুলে উপশমের আশায়
আমি ছুয়ে দেখেছিলাম তোমায়
সেই থেকেই আমি জ্বলছি
পুড়ে সোনা খাটি হয় জানি
প্রিয়তমা আমি যে মানুষ
বর্ণান্ধ হিন্দুর মত প্লিজ
আমাকে ছাই হয়ে উড়তে দিও না ।।
মোট পড়েছেনঃ ৮২১জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য
দারুণ !! 🙂
ধন্যবাদ । 🙂
ওয়াও, দারুণ কবিতা শুভ্র।
ছাই ওড়ালে যে মানিকরতন পাওয়া যেতে পারে!! 🙂
মানিক-রতন দুই ভাই খুবই দুষ্টু । এক সাথে দুই ভাইকে নিয়ে জাতি কি করিবে ? 😀
মুগ্ধ না হয়ে উপায় নেই। এতোটাই ভালো হয়েছে কবিতা।
বেশি প্রশংসা ভালো লেখার জন্য ক্ষতিকারক । 😀
ধন্যবাদ । 🙂
এতো টুকুতে এতো !!! দারুন ভাললাগা রেখে গেলাম।
ধন্যবাদ । 🙂
-{@
বাহ! চমৎকার। এটুকেতেই পুড়ে শেষ! খুব ভাল লাগলো।
যে পোড়ে সে অল্পতেই পোড়ে ।
বাহঃ দারুনতো! -{@