মূল লেখায় যান

বৃষ্টি

ইসিয়াককবিতা২২টি মন্তব্য
১]
ঝরঝর বৃষ্টি এলো আষাঢ় গগনে,
দুলে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।
কতদিন দেখিনি এমন বারি বরষণ,
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।
মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।
তৃণলতা সাজলো ওই, নানা বর্ণিল সাজে,
বৃষ্টির আহ্বানে ফুলকলি ফোটে লাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।
বৃষ্টি এলো নতুন সাজে,
সপ্ত সুরে বীনা বাজে।
বৃষ্টি এলো দূর পাহাড়ে,
স্বপ্ন ফোটে মন বাহারে।
বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।
বৃষ্টি এলো টগবগিয়ে
মাতাল প্রেমের স্বপ্ন নিয়ে।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।
বেশ তো হলো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।
মোট পড়েছেনঃ ৮৪৪জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. চমৎকার বৃষ্টির গান, যখন মুসল ধারে বৃষ্টি নেমে পৃথবী সতেজ হয় আমাদের ভেতরটাও যেন তখন সতেজতা লাভ করে। আগে বৃষ্টি এলে ভিজতাম প্রায়ই, এখন বজ্রপাতের ভয় ছাড়াও করোনা উপসর্গ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মনের ভেতর ভেজার সুখটা পুষে রাখি ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন ভাইজান।

    1. বাহ! চমৎকার মন্তব্য।
      কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো তবে আমি কিন্তু এখনো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে সত্যি আলাদা রকমের মজা আছে। করোনা নিয়ে এখন আর ভাবছি না যা হবার তা হবে। তবে সাবধানে থাকি আর নিয়ম মেনে চলি। ভালো থাকুন কামাল ভাই সতর্ক থাকুন। শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।